শিক্ষা ও ক্যাম্পাস

রাবি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে কোনো মাফিয়াতন্ত্র চলবে না: ভিসি

রাবি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে কোনো মাফিয়াতন্ত্র চলবে না: ভিসি
ছবি: সংগৃহিত

রাবি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে কোনো মাফিয়াতন্ত্র চলবে না: ভিসি

ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে আর কোনো মাফিয়াতন্ত্র চলবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

গতকাল শনিবার শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।

অধ্যাপক নকীব বলেন, ছাত্র রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা স্টেক হোল্ডারদের মতামত নেব। জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে একক কোনো সিদ্ধান্ত কল্যাণ বয়ে আনে না। এই ক্যাম্পাসে রাজনীতিমুক্ত ও একস্ট্রা কো-কারিকুলার অ্যাকটিভিটিসের সাথে জড়িত যেসব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আছে আমরা তাদের সাথে আগে কথা বলব। তারপর ক্যাম্পাসের ছোট হোক বা বড় হোক যত রাজনৈতিক সংগঠন আছে তাদের সাথে বসব। এরপর ছাত্র সমন্বয়কদের সাথে বসে সবার মতামতের ভিত্তিতে একটা চূড়ান্ত কাঠামো তৈরি করতে চাই।

তিনি আরো বলেন, আমি মনে করি ছাত্র রাজনীতি বন্ধ বা রাজনীতি বিলুপ্তির যে মতামত তৈরি হচ্ছে তা রাজনীতির বিরুদ্ধে না, এটা অপরাজনীতির বিরুদ্ধে। এতদিন যে রাজনীতি ছিল তাকে রাজনীতি বলা যাবে না, বরং তা হলো মাফিয়াতন্ত্র ও সিন্ডিকেট। এটা আমাদের ছাত্রসমাজকে অতিষ্ঠ করে দিয়েছে এবং অনেকে নির্যাতনের শিকার হয়েছে। কাজেই তারা যখন বলে রাজনীতি বন্ধ করতে হবে, তখন রাজনীতির নামে যে অপরাজনীতি হয়ে এসেছে সেই অভিজ্ঞতা থেকেই বলে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে আর কোনো মাফিয়াতন্ত্র চলবে না।

রাকসু নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমরা এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেব। এতে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। আমরা যে কমিটমেন্ট দিয়েছি তা অবশ্যই পালন করব।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৯ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

১০ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে