শিক্ষা ও ক্যাম্পাস

আবু সাঈদ হত্যাকাণ্ড : দুই শিক্ষক ও সাত কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

আবু সাঈদ হত্যাকাণ্ড : দুই শিক্ষক ও সাত কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
ছবি: সংগৃহিত

আবু সাঈদ হত্যাকাণ্ড : দুই শিক্ষক ও সাত কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় দুই শিক্ষক ও সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন।

তারা হলেন বিশ্ববিদ্যালয়টির গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মণ্ডল। চার কর্মকর্তার মধ্যে রয়েছেন রাফিউল হাসান রাসেল, তৌহিদুল জনি, হাফিজুর রহমান তুফান ও মনিরুজ্জামান পলাশ। তিন কর্মচারী হলেন নুরুন্নবী, আশিকুন্নাহার টুকটুকি ও আমির হোসেন আমু।

সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে উপাচার্য বিষয়টি সাংবাদিকদের জানান।

প্রেস ব্রিফিংয়ে উপাচার্য বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী পরিচালিত হবে। শিক্ষার্থীদের নৈতিক, একাডেমিক শৃঙ্খলা, তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, আবাসিক হলের সিট বাণিজ্য, হলে দখলদারত্ব এবং লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ থাকবে। এই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হতে পারবেন না।’

তিনি বলেন, ‘যেসব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আদালতে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। কেউ যেন হয়রানির শিকার না হন, সে ব্যাপারেও সতর্কতা অবলম্বন করা হবে।’

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে অচিরেই ছাত্র সংসদ চালু করা হবে। তিনটি আবাসিক হলেও থাকবে ছাত্র সংসদ। এই বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, ছুটি ছাড়া যেসব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত তাদের ছুটি মঞ্জুর না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মস্থলে অনুপস্থিত থাকার জন্য তাদের সাময়িক বরখাস্তসহ কারণ দর্শানো হবে।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ গুলিতে নিহত হন।

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৫২ মিনিট আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

৫৫ মিনিট আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

১ ঘন্টা আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৩ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১৪ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৫ ঘন্টা আগে