শিক্ষা ও ক্যাম্পাস

দাবি আদায় না হওয়া পর্যন্ত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

দাবি আদায় না হওয়া পর্যন্ত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা
ছবি: সংগৃহীত

দাবি আদায় না হওয়া পর্যন্ত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

সরকারি চাকরিতে বেতন কাঠামোর ৯ম থেকে ১৩তম গ্রেডে (আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির) কোটা বহালের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ ‘বাংলা ব্লকেড’ শীর্ষক ধর্মঘট কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট বা অবরোধ কর্মসূচি চলবেই বলে জানিয়েছেন তারা।

রোববার (৭ জুলাই) রাত ৮টায় শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচির শেষে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অনির্দিষ্ট সময়ের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট চলবে। একই সঙ্গে, সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চলবে। আজকে শাহবাগ থেকে বাংলামটর পর্যন্ত অবরোধ গিয়েছে কালকে ফার্মগেট পর্যন্ত যাবে।

তিনি বলেন, আমাদের আন্দোলন ছড়িয়ে পড়ছে শহর থেকে শহরে। আগামী দিনে এটা আরও ছড়িয়ে পড়বে। আমরা সংবিধানের সকল নাগরিকের সমান অধিকার আদায়ে লড়াই করছি। আমাদের আদালত দেখালে আমরা সংবিধান দেখাব। আমাদের আদালতের জন্য অপেক্ষা করার কথা বলা হচ্ছে। আমরা ৫০ বছর অপেক্ষা করেছি। আর কত? শিক্ষার্থীদের পিঠ দেয়ালে লেগে গেছে। হয় কোটা দূর করতে হবে, নয়তোবা পুরো বাংলাদেশকে শতভাগ কোটার আওতায় নিয়ে আসতে হবে।

আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, এতদিন আমরা চার দফা নিয়ে আন্দোলন করেছি। আজ থেকে আমরা এক দফা নিয়ে আন্দোলন করব। আর সেটি হলো সকল গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য যে কোটা রয়েছে সেটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করতে হবে।

এর আগে, সন্ধ্যা ৭টায় কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিব আল ইসলাম আন্দোলনের তিন সমন্বয়কের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের কথা জানান। তখন তিনি বলেন, আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর সঙ্গে বৈঠকে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর মহল। তারা ফিরে না আসা পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব।

চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ছাত্র-জনতার ঢল

চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ছাত্র-জনতার ঢল

সারাদেশ

শুক্রবার, ০২ আগস্ট ২০২৪, ২:৩১ পিএম

নরসিংদীতে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ-পুলিশের সংঘর্ষ

নরসিংদীতে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ-পুলিশের সংঘর্ষ

সারাদেশ

শুক্রবার, ০২ আগস্ট ২০২৪, ২:২৫ পিএম

শনিবার বিক্ষোভ, রোববার থেকে লাগাতার অসহযোগ

শনিবার বিক্ষোভ, রোববার থেকে লাগাতার অসহযোগ

জাতীয়

শুক্রবার, ০২ আগস্ট ২০২৪, ২:১৬ পিএম

সংঘর্ষে রণক্ষেত্র হবিগঞ্জ, নিহত ১

সংঘর্ষে রণক্ষেত্র হবিগঞ্জ, নিহত ১

সারাদেশ

শুক্রবার, ০২ আগস্ট ২০২৪, ২:১২ পিএম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১০ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১১ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৩ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১৩ ঘন্টা আগে