শিক্ষা ও ক্যাম্পাস

পবায় পেনশনভোগীদের জন্য 'ওয়ান স্টপ পেনশন সার্ভিস' চালু

পবায় পেনশনভোগীদের জন্য 'ওয়ান স্টপ পেনশন সার্ভিস' চালু
- ছবি - ইন্টারনেট

পবায় পেনশনভোগীদের জন্য 'ওয়ান স্টপ পেনশন সার্ভিস' চালু

রাজশাহীর পবা উপজেলায় পেনশনভোগী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য 'ওয়ান স্টপ পেনশন সার্ভিস’ চালু করেছে পবা উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহরাব হোসেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন বলেন,‘ওয়ান স্টপ পেনশন সার্ভিস একটা অনন্য উদ্যোগ। এর ফলে পেনশনের জন্য আর দিনের পর দিন হয়রানির শিকার হতে হবে না। বয়োজ্যেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের সেবা দেওয়ার জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ ধরনের সেবা চালু করা হয়েছে। এখন আর পেনশন নিতে এসে কারও হয়রানির শিকার হতে হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) মো. কামরুজ্জামান, ডিডিসিএ সেলিম ইউসুফ, এডিসিএ তাহরীমা আকতার, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান, উপজেলা হিসাব অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হাবিবা খাতুন।

এ সম্পর্কিত আরও

রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

পুলিশও ভয়ে পালিয়ে গেছে রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

আমরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি, কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।’

শিক্ষা ও ক্যাম্পাস

১ দিন আগে

সর্বশেষ প্রকাশিত খবর...