শিক্ষা ও ক্যাম্পাস

রাবিতে আগামীকাল শুরু হচ্ছে একুশে বইমেলা

রাবিতে আগামীকাল শুরু হচ্ছে একুশে বইমেলা
- ছবি - ইন্টারনেট

রাবিতে ৫০টি স্থানীয় ও ঢাকাস্থ প্রকাশক নিয়ে শুরু হচ্ছে একুশে বইমেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে ৫০টি স্থানীয় ও ঢাকাস্থ প্রকাশক নিয়ে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১২টায় ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত পাঁচ দিনব্যাপী এই বইমেলা উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

এতে আরোও জানানো হয়েছে, এ বইমেলায় প্রায় ৫০টি স্থানীয় ও ঢাকাস্থ প্রকাশক ও বই বিপণন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও অনুষদ এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান অংশ নিচ্ছেন।

এছাড়াও বইমেলায় রয়েছে লেখক-পাঠক কর্ণার, জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী করবেন।

সর্বশেষ প্রকাশিত খবর...

রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

পুলিশও ভয়ে পালিয়ে গেছে রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

আমরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি, কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।’

শিক্ষা ও ক্যাম্পাস