শিক্ষা ও ক্যাম্পাস

৪ নভেম্বর ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু

৪ নভেম্বর ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু
ছবি: সংগৃহিত

৪ নভেম্বর ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু

আগামী ৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজ্যুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। আগামী ২০ নভেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে। ভর্তি পরীক্ষার আবেদন ফি পূর্বের মতই ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে। ৪ জানুয়ারি চারুকলা ইউনিট, ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিকবিজ্ঞান ইউনিট, ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ভর্তি পরীক্ষায় কোনো কিছু পরিবর্তন আনা হয়নি। পূর্বের বছরের মতই নিয়ম-পদ্ধতি এবং সিলেবাস থাকবে।

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ ভর্তি কমিটির এক সভায় এ সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে উপাচার্য অধ্যাপক নিয়াজ উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান সমকালকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান আরও বলেন, আইবিএ বাদে অন্যান্য সব ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলবে। আইবিএ ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। এ ছাড়া পরীক্ষার বাকি সব কিছু পূর্বের নিয়মেই চলবে। পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে পাওয়া যাবে। পরীক্ষার আবেদনও ভর্তি ওয়েবসাইটে করবেন শিক্ষার্থীরা।

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

৩ মিনিট আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্ক তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে

রাজনীতি

১ ঘন্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

৫ ঘন্টা আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

৫ ঘন্টা আগে