শিক্ষা ও ক্যাম্পাস
ধামইরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় শীর্ষস্থানে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
ধামইরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় শীর্ষস্থানে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
নওগাঁর ধামইরহাটে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রযুক্তি প্রদর্শন এবং কুইজ প্রতিযোগিতার প্রতিটিতেই শীর্ষস্থান দখল করেছে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান,রাজশাহী শিক্ষা বোর্ডের অন্যতম চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
সারাদেশের ন্যায় গত ৮ ও ৯ এপ্রিল (বুধবার/বৃহস্পতিবার) দুই দিনব্যাপী ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। মেলায় অংশগ্রহণ করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করে।
মেলায় কুইজ প্রতিযোগিতায়-১ম স্থান–বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় ১ম স্থান সহ ২য় এবং ৩য় স্থান এবং প্রজেক্ট উপস্থাপনে- ১ম স্থান অধিকার করে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারফুয়া ডলি(ভারপ্রাপ্ত) বলেন বিজ্ঞান মেলায় বিদ্যালয়ের এমন চমৎকার বিজয়ে তিনি বেশ আনন্দিত। পাশাপাশি আগামীতেও তিনি এমন বিজ্ঞান ভিত্তিক গবেষণা মূলক কাজে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার ব্যাক্তয় প্রকাশ করেন।
উল্লেখ উপজেলা সদর থেকে ১ কিলোমিটার দূরে অবস্থিত সুসজ্জিত বিদ্যালয় ক্যম্পাসটি ১৯৬২ সালে যাত্রা শুরু করে এবং ২০১৮ সালে জাতীয়করণ হয়।
২০১১ সালে এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষাবোর্ডের সেরা শিক্ষা প্রতিষ্ঠান এবং বিগত বছর গুলোতে বেশ কয়েকবার জেলা প্রথম স্থান অধিকার করে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। এছাড়াও বিভিন্ন কো–কারিকুলামেও বেশ দারুণ সাফল্য অর্জনের খেতাব রয়েছে প্রতিষ্ঠানটির ঝুড়িতে।




