শিক্ষা ও ক্যাম্পাস

প্রশাসনের কাছে রাবি শিক্ষকের খোলা চিঠি

প্রশাসনের কাছে রাবি শিক্ষকের খোলা চিঠি
ছবি: সংগৃহীত

প্রশাসনের কাছে রাবি শিক্ষকের খোলা চিঠি

প্রথম বর্ষের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: আদিল হাসান চৌধুরী ১২ দফা প্রস্তাবনাসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি খোলা চিঠি লিখেছেন।

এতে তিনি লিখেছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যে প্রথাগত সিট বরাদ্দ প্রক্রিয়া সেটা বরাবরই অযৌক্তিক মনে হয়। কলেজ পেরিয়ে আসা ছোট ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে, থাকতে হবে বাইরে বিভিন্ন মেসে অথবা হোস্টেলে। যাদের অধিকাংশই এই শহরে নতুন তাদের কাছে অনেকেরই প্রথম অভিজ্ঞতা হবে বাড়ির বাইরে থাকার।

বিশেষত মেয়েদের জন্য এটাতো অবশ্যই টেনশনের বিষয়। তারা সিট পাওয়া শুরু করবে দেড় দুই বছর পরে, যখন তাদের কাছে এই শহর মোটামুটি পরিচিতি পেয়ে যাবে। যখন তাদের কাছে বিশ্ববিদ্যালয় এর আবাসিক হলে একটা সীট সবচেয়ে বেশি প্রয়োজন, সেই সময়টাতেই তারা সীট পাবেনা।

এতে তিনি ১২ দফা প্রস্তাবনা তুলে ধরেন, প্রথম বর্ষের সকল শিক্ষার্থী প্রথম থেকেই নিজ নিজ হলের সিটে উঠবে। হলে সিট খালি থাকার উপর শিক্ষার্থীদের সংখ্যা নির্ধারণ করা হবে কয়জন এবার ভর্তি করব। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ ভিন্ন এক চিন্তা কাজ করবে, সেটা হল মেধা হীনতার ভিত্তিতে পরবর্তী বর্ষগুলোতে ছেলে মেয়েরা সিট হারাবে।

ন্যূনতম একটা জিপিএ নির্ধারণ করা থাকবে, তার চাইতে কম পেলে হলে সিটে থাকতে পারবেনা। শিক্ষার্থীদের আচার-আচরণ একটা যোগ্যতা হিসেবে এর সাথে যুক্ত হতে পারে। বড় ক্লাসের শিক্ষার্থীরা যারা হলে সিট হারাবে তারা এই শহরে বিভিন্ন মেসে বা হোস্টেলে সহজেই সিট ভাড়া করে থাকার সুযোগ পাবে। এক্সপেরিমেন্টালি কোন একটি নতুন হল দিয়ে বিষয়টা শুরু করা যেতে পারে।

এছাড়া যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে একটু দূরে হলেও হল নির্মাণ করা যেতে পারে। এতে করে লোকালয় পরিধি বৃদ্ধি পাবে, তাতে সমস্যা নাই প্রয়োজনে ক্যাম্পাসে ইন্টার্নাল বাস সার্ভিস চালু থাকবে এটাকে বলা হবে হল ট্রিপ। প্রথম বর্ষের শিক্ষার্থীদের যেহেতু বাইরে আবাসন সংক্রান্ত খরচ হয় সেক্ষেত্রে তাদের কাছ থেকে সামান্য কিছু অর্থ নেয়া যেতে পারে ভবিষ্যতে হল নির্মাণ করা যাবে।

মাস্টার্স পরীক্ষা শেষ করার পর কোন শিক্ষার্থীই যেন হলে সীট দখল করে না থাকে সেটা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের হল সংখ্যা বৃদ্ধির জন্য আশু পদক্ষেপ গ্রহন করতে হবে।

এখন শুধু দুইটা বিষয় যোগ করব যে প্রত্যাশিত আউটপুট কি পাবো? হ্যাঁ, আবাসন এর নিশ্চয়তা পেলে প্রথম বর্ষের অনেক মেধাবী শিক্ষার্থী বিশেষত দরিদ্র শিক্ষার্থী অন্য বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার পরেও রাবিতেই থেকে যাবে। সিনিয়র শিক্ষার্থীদের সীট বরাদ্দ বাতিলের আতঙ্কে লেখাপড়ার তাগিদটা বাড়বে।

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

২৩ মিনিট আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

২৯ মিনিট আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

একযোগে ব্যাংকের কার্ডসেবা বন্ধ ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

বাংলাদেশের প্রায় ৩১টি ব্যাংকের কার্ডভিত্তিক সেবা একযোগে বন্ধ হওয়ার ঘটনায় দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোর দুর্বলতা, নিয়ন্ত্রক সংস্থার তদারকি এবং গ্রাহক-যোগাযোগের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অক্টোবরের শুরুতে Q-Cash পেমেন্ট প্রসেসিং নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনকে কেন্দ্র করে এটিএম থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অব সেল (পিওএস), বাংলা কিউআর, ই-কমার্স পেমেন্টসহ বিভিন্ন কার্ডসেবা বিঘ্নিত হয়। এতে জরুরি প্রয়োজনে অর্থ উত্তোলন ও লেনদেন করতে গিয়ে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা; বাধাগ্রস্ত হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রমও।

ধর্ম

৩ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

রিমান্ড রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টার অভিযোগে করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অপরাধ ও আইন

৪ ঘন্টা আগে