শিক্ষা ও ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩০ জন রিকশাচালক পেলেন পোশাক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩০ জন রিকশাচালক পেলেন পোশাক
ছবি: সংগৃহীত

পোশাক দেখেই রিকশাচালকদের চিনতে পারবে রাবি শিক্ষার্থীরা

এখন থেকে নির্দিষ্ট পোশাক দেখেই ক্যাম্পাসের রিকশাচালকদের চিনতে পারবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। যেখানে পোশাকের পিছনে লেখা রয়েছে 'রাজশাহী বিশ্ববিদ্যালয়'।

রোববার (০৭ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে প্রাথমিকভাবে ৩০জন রিকশাচালকের মাঝে এ পোশাক বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক। সেইসাথে ক্যাম্পাসের ভাড়াও নির্ধারণ করা দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন সময় ভাড়া নিয়ে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। এ নিয়ে অনেক আগে থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসের মধ্যে নির্দিষ্ট রিকশাচালক রাখতে দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। ফলে বিশ্ববিদ্যালয়ের চালকদের দেখেই যেন, শিক্ষার্থীরা বুঝতে পারেন তারা বিশ্ববিদ্যালয়ের রিকশাচালক। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, যেসব রিকশাচালক বিশ্ববিদ্যালয়ের পোশাক নিয়েছেন তারা ক্যাম্পাসেই ভাড়া চালাতে হবে এবং তাদেরকে ভাড়া সম্বলিত একটি লিফলেট দেওয়া হয়। এসময় শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া নেওয়ার দাবি জানান প্রশাসন।

পোশাক পেয়ে রিকশাচালক মান্নান মিয়া বলেন, খুবই ভালো লাগছে বিশ্ববিদ্যালয়ের পোশাক পেয়ে। এখন থেকে আমরা ক্যাম্পাসের রিকশাচালক হয়ে গেলাম এবং বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য হয়ে গেলাম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, আমরা শিক্ষার্থী ও চালকদের মাঝে ভাড়া নিয়ে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এ জন্য আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। ক্যাম্পাসে ভাড়া নিয়ে অনেক সময় শিক্ষার্থীদের বিড়ম্বনায় পড়তে হয়।

আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে ক্যাম্পাসের অভ্যন্তরে ভাড়ার একটি তালিকা নির্ধারণ করেছি। লিফলেট আকারে বিভিন্ন জায়গায় তা টানিয়ে দেওয়া হয়েছে। আমরা প্রথম পর্যায়ে ৩০ জনকে বিশ্ববিদ্যালয় লেখা সম্বলিত পোশাক দিয়েছি। সময় সাপেক্ষ সেটি আরও বাড়ানো হবে। পোশাক দেখে যেন আমার শিক্ষার্থীরা বুঝতে পারে এটা ক্যাম্পাসের রিকশা।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১০ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১১ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৩ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১৩ ঘন্টা আগে