শিক্ষা ও ক্যাম্পাস

রাবি শিবির সভাপতি

শহীদ আবরার ফাহাদ জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপনকারী

শহীদ আবরার ফাহাদ জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপনকারী
বক্তব্য প্রদান করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আব্দুল মোহাইমেন। ছবি রাজ টাইমস

"শহীদ আবরার ফাহাদ জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপনকারী"- রাবি শিবির সভাপতি

আবরার ফাহাদ একটি চেতনার নাম। তিনি ভারতীয় বৈষম্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু করেছিলেন, ৫ বছর পর চব্বিশের বিপ্লবে এসে সেটি পূর্ণতা পেয়েছে। তাঁর চেতনায় উদ্বুদ্ধ হয়েই লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমেছে। ফলে স্বৈরাচার হাসিনা তার মসনদ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তাই শহীদ আবরার ফাহাদকে বলা যায় জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপনকারী।

সোমবার (৭ অক্টোবর) বেলা ১১টায় শহীদ শরিফুজ্জামান নোমানী স্মৃতি মিলনায়তনে শহীদ আবরার ফাহাদের ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আব্দুল মোহাইমেন।

তিনি আরো বলেন, দেশপ্রেমিক ও ধর্মপরায়ণ জাতির এই মেধাবী সন্তানকে ছাত্রলীগ সন্ত্রাসীরা মধ্যযুগীয় কায়দায় হত্যা করেছে। শুধু আবরার ফাহাদ নয়, সারা দেশের প্রত্যেকটি ক্যাম্পাসে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া এবং ইসলাম পালন করার কারণে অসংখ্য শিবির কর্মী এবং ধর্মপ্রাণ মেধাবী শিক্ষার্থীদের অমানবিক নির্যাতন ও হত্যা করে ছাত্রলীগ। তাই সময়ের দাবী, সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করা।

সেক্রেটারি মোস্তাকুর রহমান জাহিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাবি শাখা শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ নুরুজ্জামান বলেন, "শহীদ আবরার ফাহাদ ছিলেন একটি প্রতিবাদী চেতনার নাম। দেশসেরা ক্যাম্পাসে পড়েও তিনি ছিলেন ধর্মপালনে প্রত্যয়ী একজন মানুষ। তাই তাকে ছাত্রলীগ পাশবিক কায়দায় নির্যাতন করে হত্যা করে। কিন্তু তাকে হত্যা করে বাংলাদেশী মুসলিম প্রতিবাদী সত্তাকে তারা বিনষ্ট করতে পারেনি।"

আলোচনা শেষে আবরার ফাহাদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রাম শেষ হয়। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

রাবি শিবিরের সভাপতি আব্দুল মোহাইমেনের সভাপতিত্বে শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

ভর্তি সহায়তা বুথ থেকে হারানো আইফোনের ক্ষতিপূরণ দিল রাবি ছাত্রশিবির

রাবি ছাত্রশিবির ভর্তি সহায়তা বুথ থেকে হারানো আইফোনের ক্ষতিপূরণ দিল রাবি ছাত্রশিবির

শিক্ষা ও ক্যাম্পাস

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৪ পিএম

রাকসু জিএসের ৩ লাখ ৭০ হাজার টাকার ব্যয়ে অসঙ্গতির অভিযোগ

রাকসু জিএসের ৩ লাখ ৭০ হাজার টাকার ব্যয়ে অসঙ্গতির অভিযোগ

শিক্ষা ও ক্যাম্পাস

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৫:০০ পিএম

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৫ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে