শিক্ষা ও ক্যাম্পাস

রাবি উপাচার্যসহ প্রশাসনে থাকা ২৯ সদস্যের পদত্যাগ

রাবি উপাচার্যসহ প্রশাসনে থাকা ২৯ সদস্যের পদত্যাগ
ছবি: সংগৃহীত

রাবি উপাচার্যসহ প্রশাসনে থাকা ২৯ সদস্যের পদত্যাগ

শিক্ষার্থীদের আন্দোলনে সরকার থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশত্যাগের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সাব্বির সাত্তারসহ প্রশাসনে থাকা ২৯ সদস্য পদত্যাগ করছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে চারটায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. তারিকুল হাসান।

ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রশাসনের প্রায় সাড়ে ২৯জন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আশরাফুল ইসলাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে, হিসাব পরিচালক ড. শামসুল আরেফিন, ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজ ইনিস্টিউটের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, কোয়ালিটি এসিউরেন্স সেলে পরিচালক ড. দুলাল চন্দ্র রায় এবং সহ-পরিচালক ড. মশিউর রহমান ও ড. আব্দুর রশিদ সরকার, কলেজ পরিদর্শক অধ্যাপক শহিদুল আলম, লিগ্যাল সেলের প্রশাসক সাদিকুল ইসলাম, কেন্দ্রীয় বিজ্ঞান গবেষণাগারের পরিচালক সায়েদ মুস্তাফিজুর রহমান, টিএসসিসি'র ভারপ্রাপ্ত পরিচালক ড. মিজানুর রহমান খান, বিশ্ববিদ্যালয় প্রেসের প্রশাসক সাখাওয়াত হোসেন, রাকসু কোষাধ্যক্ষ ড. জাফর সাদিক, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক অধ্যাপক মাহফুজুর রহমান, শহিদ মীর আব্দুল কাইয়ুম আন্তর্জাতিক ডরমিটরির অর্ডেন আতিউর রহমান পদত্যাগ করেছেন।

এছাড়া প্রক্টর অধ্যাপক আসাবুল হক প্রক্টরিয়াল বডির সকল সদস্য পদত্যাগ করেছেন। সহকারী প্রক্টররা হলেন, ড. মাহফুজুর রহমান, ড. পুরনজিত মহালদার, ড. হাকিমুল হক, ড. জহুরুল আনিস, ড. সাইকা কবির মিতু, ড. হামিদুল হক, ড. জাকির হোসেন, ড. কনক পারভেজ, ড. রতন কুমার, ড. কামরুজ্জামান ও ড. আল মামুন। এছাড়াও আরও অনেকেই পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

রাবির সাবেক উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, বৃহস্পতিবার দুপুর তিনটা ১০ মিনিটের রাষ্ট্রপতির একান্ত সচিবের কাছে মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছি। তারা মেইল পেয়েছেন বলে আমাকে জানিয়েছে। রাবির শিক্ষার্থীরা দাবি করছিলেন পদত্যাগের জন্য। সেজন্য পদত্যাগ করেছি।

সাবেক প্রক্টর ড. আসাবুল হক বলেন, আজ তিনি ও প্রক্টরিয়াল বডির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এতে সবাই ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। জাহাঙ্গীর আলম সাউদ রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান বলেন, অনেকেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আমার কাছে। এছাড়াও মৌখিকভাবেও অনেকেই জানিয়েছেন আমাকে। তবে সংখ্যাটা ২৯ জনের মতো হবে। তবে সংখ্যাটা আরও বাড়বে হয়তো।

পরীক্ষায় অংশ নেওয়ার দাবিতে রাবির আট শিক্ষার্থীর আমরণ অনশন

পরীক্ষায় অংশ নেওয়ার দাবিতে রাবির আট শিক্ষার্থীর আমরণ অনশন

শিক্ষা ও ক্যাম্পাস

বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৫৭ এএম

রাবিতে ‘প্রেমবঞ্চিত সংঘের’ বিক্ষোভ সমাবেশ

রাবিতে ‘প্রেমবঞ্চিত সংঘের’ বিক্ষোভ সমাবেশ

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ৯:০৬ এএম

ঢাবির সংবাদ বিজ্ঞাপ্তিকে প্রত্যাখ্যান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

ঢাবির সংবাদ বিজ্ঞাপ্তিকে প্রত্যাখ্যান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

শিক্ষা ও ক্যাম্পাস

সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪, ৪:৪৪ পিএম

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৭ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১১ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১১ ঘন্টা আগে