শিক্ষা ও ক্যাম্পাস

রাবিতে বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতির নেতৃত্বে হেলাল-জামাল

রাবিতে বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতির নেতৃত্বে হেলাল-জামাল
ছবি: সংগৃহীত

বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতির নেতৃত্বে হেলাল-জামাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত বৃহত্তর চট্রগ্রামের (চট্রগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) আঞ্চলিক ভাষাভাষী শিক্ষার্থীদের নিয়ে গঠিত বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতির নতুন কমিটি নির্বাচন করা হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হেলাল উদ্দিনকে সভাপতি এবং ফাইন্যান্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়।

গতকাল শনিবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের ১৫১ নম্বর রুমে সমিতির সাধারণ সভা এবং নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ৭ কর্মদিবসের মধ্যে সমিতির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুন নাইম তাইমুন বলেন, বৃহত্তর চট্টগ্রাম ছাত্রসমিতি চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য এক আশীর্বাদ। আমরা প্রায় ৫০০ কিলোমিটার দূর থেকে এখানে পড়াশুনা করতে এসে দিনশেষে এলাকার মানুষদের সান্নিধ্য ও নিজ অঞ্চলের ভাষায় কথা বলতে পারলে অনেক আনন্দ পাই।

এতে আইন বিভাগের শিক্ষার্থী শাদমান সাকিব নিলয় প্রার্থীদের নির্বাচনী বিধিমালা ও সমিতির সংবিধান বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা ও ইনফরমেশন সাইন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. খালিদ আলম বলেন, প্রত্যেকে বিভিন্ন মার্কা নিয়ে নির্বাচনে দাঁড়িয়ে এক আমেজপূর্ন ইতিহাসের স্বাক্ষর রেখেছে। সমিতিতে সক্রিয় থেকে নিজের মেধা-মনন ও জ্ঞানের চর্চাকে এগিয়ে নিতে পারে সেটা প্রত্যাশা রাখি।

নির্বাচন অনুষ্ঠানে ভ্যাটেনারি অ্যান্ড এনিমেল সাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. জসীম উদ্দীন, সমিতির জ্যেষ্ঠ সদস্য আইন বিভাগের শিক্ষার্থী শাদমান সাকিব নিলয়সহ জেলা সমিতির তিন শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চট্রগ্রাম বিভাগ থেকে আসা চট্টগ্রাম ভাষাভাষী শিক্ষার্থীদের নিয়ে ১৯৯১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বৃহত্তর চট্রগ্রাম ছাত্র সমিতি’ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রামের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

১ ঘন্টা আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

১ ঘন্টা আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৪ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১৫ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে