শিক্ষা ও ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগে স্বতন্ত্র নিয়োগ কমিশন গঠনে আদালতের রুল

বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগে স্বতন্ত্র নিয়োগ কমিশন গঠনে আদালতের রুল
ছবি: সংগৃহিত

বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগে স্বতন্ত্র নিয়োগ কমিশন গঠনে আদালতের রুল

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বতন্ত্র নিয়োগ কমিশন গঠনের আদেশ দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও সুপ্রিম কোর্টের অ্যাডভেকেট নুরুল হুদার করা রিটের পরিপ্রেক্ষিতে এই যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছে আদালত।

'নুরুল হুদা বনাম বাংলাদেশ সরকার এবং অন্যান্য' এ রিটটি বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মাসুদ হোসাইন দোলনের দ্বৈত বেঞ্চে শুনানি করেছেন ব্যারিস্টার অনিক আর হক। রিট পিটিশন নাম্বার ৭১৪৭/২০২৪।

জানা যায়, নুরুল হুদা ২০১৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক নিয়োগে আবেদন করে অনিয়ম-দুর্নীতির শিকার হন। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে অভিযোগ দাখিলের পরও তিনি আশানুরূপ প্রতিকার পাননি। ফলে প্রতিবাদস্বরূপ তিনি বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দেওয়া প্রধানমন্ত্রী স্বর্ণপদক ফিরিয়ে দেন।

অসামান্য অ্যাকাডেমিক কৃতিত্বের জন্য অর্জিত তার এই স্বর্ণপদক দুটি ফেরত দেওয়ার পর আদালতে একটা রিট পিটিশন করেন। আজকে সেই রিটের শুনানি হলো। শুনানিতে ইউজিসির প্রতিবেদন ও সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিতে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগে স্বতন্ত্র নিয়োগ কমিশন গঠনের রুল দিয়েছে আদালত।

এ বিষয়ে অ্যাডভোকেট নুরুল হুদা বলেন, আমি দীর্ঘ পাঁচ বছর ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগে দুর্নীতি বন্ধ করতে সংগ্রাম করে আসছি। আমার অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মঞ্জুরি কমিশন তদন্ত করে। তদন্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ফলে আমি আদালতে রিট পিটিশন করি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বতন্ত্র নিয়োগ কমিশন গঠনে আদালত রুল জারি করেছে। আদালতের এমন যুগান্তকারী সিদ্ধান্তে আমি খুশি। আশা করি এই সিদ্ধান্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগে দুর্নীতি কমবে।

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২১ শিশুসহ নিহত ২২

দুর্ঘটনা পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২১ শিশুসহ নিহত ২২

পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ শিশু।

আন্তর্জাতিক

৩০ মিনিট আগে

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।

জাতীয়

৩২ মিনিট আগে

রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ উদ্ধার, আটক ৫

লাগেজ রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ উদ্ধার, আটক ৫

রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের হারিয়ে যাওয়া আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

রাজনীতি

৩৪ মিনিট আগে

হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

সিঙ্গাপুরের পতাকাবাহী হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কৌশলগত বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। বুধবার (১৪ অক্টোবর) ডুবে যাওয়া জাহাজ দুটি হলো সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘জিএফএস প্রাইড’ এবং অ্যান্টিগা ও বারবুদার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘কেপ দাউ’।

আন্তর্জাতিক

৩৬ মিনিট আগে

বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

দখল-দূষণ ঠেকাতে বিশেষ টাস্কফোর্স বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

রাজশাহী ও নাটোর জেলার ওপর দিয়ে প্রবাহিত বারনই নদীকে দখল ও দূষণমুক্ত করে পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নদী খননের পর পুনরায় দখল, ভরাট ও বর্জ্য ফেলা ঠেকাতে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স।

জাতীয়

২ ঘন্টা আগে