শিক্ষা ও ক্যাম্পাস

রাবি ছাত্রলীগের হল, বিভাগ ও অনুষদ কমিটি বিলুপ্ত ঘোষণা

রাবি ছাত্রলীগের হল, বিভাগ ও অনুষদ কমিটি বিলুপ্ত ঘোষণা
ছবি : ফাইল

রাবি ছাত্রলীগের হল, বিভাগ ও অনুষদ কমিটি বিলুপ্ত ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল, বিভাগ ও অনুষদ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে শাখা ছাত্রলীগ।

শুক্রবার রাতে (১২ জুলাই) শাখা ছাত্রলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল হল, অনুষদ ও বিভাগ এর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবু জানান, হঠাৎ করেই নয়; হল, বিভাগ এবং অনুষদগুলোর কমিটির মেয়াদ অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য এবং নতুনদের দায়িত্ব প্রদানের জন্যই কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রাবি ছাত্রলীগের সর্বশেষ হল সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২২ সালের ১৪ মার্চ। ১৭টি হল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত সমন্বিত এ হল সম্মেলনে ৩৪টি পদের বিপরীতে সভাপতি-সাধারণ সম্পাদক পদে জীবনবৃত্তান্ত জমা দিয়েছিলেন ৪১৬ জন ছাত্রলীগ কর্মী। সম্মেলনের ১০ দিন পর শাখা ছাত্রলীগের তৎকালীন সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির মেয়াদ এক বছর থাকলেও, দুই বছর পর বিলুপ্ত হলো রাবি ছাত্রলীগের আবাসিক হল, বিভাগ ও অনুষদের কমিটি।

পালানোর সময় সীমান্তে আটক যশোর ছাত্রলীগের নেতা

পালানোর সময় সীমান্তে আটক যশোর ছাত্রলীগের নেতা

সারাদেশ

শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪, ১১:১২ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ১৭ জুলাই ২০২৪, ৮:১২ এএম

গভীর রাতে বোরকা পরে পালিয়েছেন ইডেন ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি

গভীর রাতে বোরকা পরে পালিয়েছেন ইডেন ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ১৭ জুলাই ২০২৪, ৬:৩৯ এএম

ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদক

ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদক

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ১৭ জুলাই ২০২৪, ৬:২১ এএম

রাবি ছাত্রলীগ সভাপতির কক্ষ থেকে তিনটি পিস্তলসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

রাবি ছাত্রলীগ সভাপতির কক্ষ থেকে তিনটি পিস্তলসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

শিক্ষা ও ক্যাম্পাস

মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪, ২:৫৩ পিএম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৬ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৮ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৯ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১০ ঘন্টা আগে