শিক্ষা ও ক্যাম্পাস

বৃষ্টি উপেক্ষা করে শহীদ রায়হানের জানাজায় হাজারো মানুষের ঢল

বৃষ্টি উপেক্ষা করে শহীদ রায়হানের জানাজায় হাজারো মানুষের ঢল
ছবি: সংগৃহীত

বৃষ্টি উপেক্ষা করে রায়হানের জানাজায় হাজারো মানুষের ঢল

শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে রাজশাহীর আলুপট্টিতে গুলিবিদ্ধ হয়ে ৩দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গতকাল মারা যান আলী রায়হান নামের এক শিবির নেতা। এদিকে আজ তার জানাজার নামাজে অংশ নিতে বৃষ্টি উপেক্ষা করে হাজারও মানুষের ঢল দেখা যায়।

শুক্রবার (০৯ আগস্ট) বেলা ৩টা ২০ মিনিটে রাজশাহী কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।

আলী রায়হান রাজশাহী কলেজের
হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের পড়াশোনা শেষ করেছেন। তিনি রাজশাহী মহানগর শিবিরের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাসা রাজশাহীর তাহেরপুর এলাকায়।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ আগস্ট অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী আলুপট্টি এলাকার দিকে যান। শিক্ষার্থীরা রাজশাহীর মহানগর আওয়ামী লীগের অফিসে পাশে স্বচ্ছ টাওয়ারে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় গুলিবিদ্ধ হোন রাজশাহী মহানগর শিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান। পরে তিনদিন রাজশাহী মেডিকেল কলেজে
আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গতকাল মারা যান তিনি। আজ তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

আলী রায়হানের জানাজায় অংশ নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষার্থীরা বাংলাদেশ জালেম সরকারের হাত থেকে মুক্ত করেছে। এখন যদি কেউ আবারও বাংলাদেশে দুর্নীতি ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে তাহলে বাংলাদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। জনগণ যাদের ফুলের মালা দিয়ে বরণ করতে পারে তাদেরকে দেশ ছাড়াও করতে পারে। যারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে তাদের রক্তের দাগ না শুকাইতে অন্য একটি দল লুট ও নৈরাজ্য সৃষ্টি করতে শুরু করেছে, তাদেরকে আমরা ঘৃণা করি। এমন কোন অন্যায় দেখলে রুখে দাঁড়ানোর আহবান জানান জামায়াতের এ আমীর।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতে নেতাকর্মী, বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইলসাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা, শিবিরের সর্বস্তরের নেতাকর্মীসহ রাজশাহী নগরীর বিভিন্ন স্তরের জনগণ এতে অংশ নেন।

জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন

দায় নেবে না শিবির জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ৩:১০ এএম

অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে রাবিতে সাংস্কৃতিক সমাবেশ

অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে রাবিতে সাংস্কৃতিক সমাবেশ

শিক্ষা ও ক্যাম্পাস

সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২:২৬ পিএম

রাবি অধ্যাপক মুসতাকের নামের অভিযোগের পাহাড়, অপসারণের দাবি

রাবি অধ্যাপক মুসতাকের নামের অভিযোগের পাহাড়, অপসারণের দাবি

শিক্ষা ও ক্যাম্পাস

রোববার, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২:৪৯ পিএম

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকেরা

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকেরা

শিক্ষা ও ক্যাম্পাস

রোববার, ২৫ আগস্ট ২০২৪, ৬:০৫ এএম

খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের নামে রাবি শিক্ষকের মামলা

খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের নামে রাবি শিক্ষকের মামলা

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ২১ আগস্ট ২০২৪, ১:৫২ পিএম

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৬ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১০ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১০ ঘন্টা আগে