শিক্ষা ও ক্যাম্পাস

যৌন হয়রানির অভিযোগে রাবি শিক্ষকের বিরুদ্ধে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন

যৌন হয়রানির অভিযোগে রাবি শিক্ষকের বিরুদ্ধে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন
ছবি: সংগৃহীত

যৌন হয়রানির অভিযোগে রাবি শিক্ষকের বিরুদ্ধে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন

যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরের বিরুদ্ধে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় আইন বিভাগের বিভাগীয় একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। দশ কার্যদিবসের মধ্যে সভাপতির কাছে তদন্ত প্রতিবেদন জমা দিবেন তদন্ত কমিটির সদস্যরা।

এসময় বিভাগের সভাপতি প্রফেসর ড. সাঈদা আঞ্জুকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, আইন বিভাগের প্রফেসর ড. মো. মোর্শেদুল ইসলাম, প্রফেসর ড. মো. আবদুল আলীম, প্রফেসর ড. শাহীন জোহরা, ও সালমা আখতার খানম।

এ বিষয়ে জানতে চাইলে আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. সাঈদা আঞ্জু বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ যৌন হয়রানী ও নির্যাতন নিপিড়ন বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। বিভিন্ন সংবাদ মাধ্যমে ও ব্যক্তিগতভাবে ছাত্র-ছাত্রীরা আইন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সাদিকুল ইসলাম সাগর, সম্পর্কে গুরুতর অভিযোগ আনয়ন করেছে।

এর আলোকে একাডেমিক কমিটি সর্বসম্মতভাবে একটি 'সত্যানুসন্ধান কমিটি' গঠন করেছে। কমিটি আগামী ১০ কর্মদিবসের মধ্যে ঘটনার বিস্তারিত রির্পোট পরবর্তী পদক্ষেপের জন্য আইন বিভাগের সভাপতির নিকট পেশ করবে। এ অনুসন্ধান প্রক্রিয়া চলমান থাকাবস্থায় সংশ্লিষ্ট শিক্ষককে ক্লাস, পরীক্ষা তথা সকল প্রকার একাডেমিক কার্যক্রম হতে বিরত থাকতে বলা হলো।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৩ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

৩ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৩ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৩ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৩ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৫ ঘন্টা আগে