শিক্ষা ও ক্যাম্পাস

পরিবেশ দিবসে ইবি ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ দিবসে ইবি ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
- ছবি - ইন্টারনেট

পরিবেশ দিবসে ইবি ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ইসলামি ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে একশত বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) দিবসটি উপলক্ষ্যে সারাদেশে সংগঠনটির কেন্দ্র ঘোষিত পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারা এ বৃক্ষরোপণের উদ্যোগ নেন।

সংগঠনটির শাখা সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, ‎সমকালীন বাস্তবতায় আমরা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা প্রত্যক্ষ করছি। গ্লোবাল ওয়ার্মিং, বন উজাড়, প্লাস্টিক দূষণ, এবং প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন আমাদের সম্মিলিত সচেতনতা ও কার্যকর পদক্ষেপ। ‎পরিবেশ সুরক্ষায় ইসলাম বৃক্ষরোপণ-এ গুরুত্বারোপ করেছেন।

তিনি আরো বলেন, ‎এই দিবসটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে পরিবেশ রক্ষা শুধু একটি দিবসের কর্মসূচি নয়, বরং প্রতিদিনের একটি দায়িত্ব।

তারই ধারাবাহিকতায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ করেছেন এবং ছুটি পরবর্তী ক্যাম্পাসে একশত বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
‎