শিক্ষা ও ক্যাম্পাস

ধামইরহাটে শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

ধামইরহাটে শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত
ছবি: সংগৃহিত

ধামইরহাটে শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে দশম গ্রেডের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ গেইট সংলগ্ন ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এসময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহমুদা আক্তার, রাঙামাটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু হেনা মুসা, নিকেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফেরদৌস আলম, হরিতকীডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাকিল আকন্দ, ফার্শিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমান, বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হুমায়ুন কবির।

পরে শিক্ষকদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আসমা খাতুনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে শিক্ষকেরা ন্যায্যতা ও গোগ্যতার ভিত্তিতে জীবনমান উন্নয়নে দশম গ্রেড বাস্তবায়নের যুক্তি তুলে ধরে সরকারের নিকট এক দফার দাবি জানানো হয়।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৭ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৮ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে