শিক্ষা ও ক্যাম্পাস

রাবিতে প্রক্টর ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ চার হলে প্রাধ্যক্ষ নিয়োগ

রাবিতে প্রক্টর ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ চার হলে প্রাধ্যক্ষ নিয়োগ
ছবি: সংগৃহীত

রাবিতে প্রক্টর ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ চার হলে প্রাধ্যক্ষ নিয়োগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক ও চারটি আবাসিক হলে প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য প্রফেসর ড. মো. সালেহ হাসান নকীব এ নিয়োগ দেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. শেখ সা’দ আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান । পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হাসনাত কবীর।  

এছাড়াও মতিহার হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ছামিউল ইসলাম সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. লাভলী নাহার ও শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ হিসেবে ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত প্রক্টর ও প্রাধ্যক্ষরা ৭ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে বলা হয়েছে। দায়িত্ব পালনকালে তাঁরা প্রত্যেকে মাসিক ছয় হাজার টাকা হারে সম্মানী পাবেন।

নবনিযুক্ত প্রক্টর ও প্রাধ্যক্ষগণ ইতিমধ্যে নিজ নিজ দায়িত্বে যোগ দিয়েছেন। তাঁরা দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৭ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৭ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৭ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৯ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৯ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৯ ঘন্টা আগে