শিক্ষা ও ক্যাম্পাস

জমকালো আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো রাবি পাঠক ফোরাম

জমকালো আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো রাবি পাঠক ফোরাম
ছবি: সংগৃহিত

জমকালো আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো রাবি পাঠক ফোরাম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পাঠক ফোরামের জমকালো আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ ও মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার  বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় আয়োজনের অংশ হিসেবে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. সাগর ইসলামের সভাপতিত্বে এবং সাবেক সহ-সভাপতি ফাতেমা মুস্তারিনের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম, রাজশাহী কলেজের সহকারী অধ্যাপক জুয়েল কিবরিয়া ও পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা আরিফ হাসনাত বক্তব্য রাখেন।

রাবি পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা এবং বিআইডব্লিউটি এর পরিচালক আরিফ হাসনাত ফোরাম দিকনির্দেশনা বক্তব্য মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।

সংগঠনটির সভাপতি মো. সাগর ইসলাম বলেন, 'বিশ্ববিদ্যালয়ে আগত নবীন শিক্ষার্থীদের নিয়ে আমরা তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনার আয়োজন করেছি। আমরা এখানে প্রায় ৫০০ জন শিক্ষার্থীর জন্য আয়োজন সামগ্রী প্রস্তুত করেছি। আমাদের মূলত কাজ হচ্ছে অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি দক্ষ মানবসম্পদ এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদেরকে যা যা দরকার সেটা আমরা পাঠক ফোরামের পক্ষ থেকে করার চেষ্টা করি।'

উক্ত অনুষ্ঠানের শেষাংশে মেধা যাচাই প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রথম ৬ জনকে প্রফেসর’স ও বিশ্ব সাহিত্যের সৌজন্যে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৫ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে