শিক্ষা ও ক্যাম্পাস

শিক্ষকের উদ্যোগে রাবি ক্যাম্পাসের ময়লা আবর্জনা পরিষ্কার করলেন শিক্ষার্থীরা

শিক্ষকের উদ্যোগে রাবি ক্যাম্পাসের ময়লা আবর্জনা পরিষ্কার করলেন শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

শিক্ষকের উদ্যোগে রাবি ক্যাম্পাসের ময়লা আবর্জনা পরিষ্কার করলেন শিক্ষার্থীরা

চলমান পরিস্থিতিতে প্রায় ১মাস ক্যাম্পাস বন্ধ থাকার পর গত রোববার থেকে শিক্ষার্থীরা হলে আসতে শুরু করেছে। এদিকে ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মোহা. ইয়ামিন হোসেন

এর উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

সোমবার (১৯ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি কাজ শুরু করেন শিক্ষার্থীরা। এছাড়াও ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দোকানিদের সচেতন হওয়ার আহবান জানান তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা প্লাস্টিকের প্যাকেট হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। তারা মূলত পড়ে থাকা কাগজ ও খাবারের প্যাকেট তুলে নির্দিষ্ট ব্যাগে রাখছেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট, রবীন্দ্র ভবন, ইসমাঈল হোসেন সিরাজী ভবন, আম বাগান, বুদ্ধিজীবী চত্বর, ক্যাম্পাসের লাইব্রেরী চত্বর, ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন, টুকিটাকি চত্বর, কৃষি অনুষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তায় পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করতে দেখা যায় তাদের।

পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন এম এ তাহের রহমান নামের এক শিক্ষার্থী। তিনি বলেন, চলমান আন্দোলনের কারণে আমাদের ক্যাম্পাস অনেকদিন বন্ধ ছিল। ফলে ক্যাম্পাস এখন ময়লা আবর্জনায় নোংরা হয়ে আছে। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পর থেকে যেহেতু ছাত্ররা দেশকে নতুনভাবে সাজাচ্ছে তারই অংশ হিসেবে আমাদের এ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান। এ ক্যাম্পাস আমাদের ফলে ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সকাল থেকে পরিচ্ছন্ন অভিযানে নেমেছি। আজকের মধ্যেই পুরো ক্যাম্পাসের ময়লা আবর্জনা পরিষ্কার করবো।

এ বিষয়ে জানতে চাইলে ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মোহা. ইয়ামিন হোসেন বলেন, গত ৫ আগস্টের পর থেকে নতুন একটি বাংলাদেশের সূচনা হলো। আমরা চাই এই নতুনত্ব বিশ্ববিদ্যালয় প্রতিটি জায়গায় ছড়িয়ে পড়ুক। তারই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় জোহা চত্বর থেকে আমরা এই পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় আমরা এ অভিযান চালাবো।

বিশ্ববিদ্যালয় সকল ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ব্যাবসায়ীদের উদ্দেশ্য তিনি বলেন, আপনার ময়লা-আবর্জনা নির্দিষ্ট একটি অবস্থানে ফেলবেন। যাতে করে আমাদের ক্যাম্পাসটা সবসময় পরিষ্কার থাকে। সেই সাথে আমরা যেন সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি সকলের প্রতি সেই আহবান রইল।

ক্যাম্পাসে অবস্থানরত দোকানিদের সতর্ক করে এ শিক্ষক বলেন, দোকানের আশেপাশে প্লাস্টিক, পলিথিনের ময়লা-আবর্জনা জমিয়ে রাখা যাবে না। ময়লা আবর্জনা সবসময় জুড়িতে রাখতে হবে এবং ময়লা বেশি হলে নির্দিষ্ট স্থানে আসতে হবে।

এসময় পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত ছিলেন ফোকলোর বিভাগের শিক্ষক ড. আমীরুল ইসলাম কনক, আরবি বিভাগের ড. মো. মতিউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী।

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টা আইনি সহায়তা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

অপরাধ ও আইন

৫০ মিনিট আগে

বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

সৌদি বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরবের নিরাপত্তাব্যবস্থা ও অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বড় পরীক্ষার মুখে পড়েছে। বছরে প্রায় ৮৩ বিলিয়ন ডলার সামরিক খাতে ব্যয় এবং অত্যাধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকানো নিয়ে উদ্বেগ বাড়ছে।

আন্তর্জাতিক

৫৫ মিনিট আগে

দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধা দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধার সাদুল্লাপুরে সম্পত্তির ভাগ নিয়ে বিরোধের জেরে বাবার জানাজা ও দাফনে বাধা দিয়েছিলেন মেয়ে হালিমা বেওয়া (৫০)। পরে ভাইয়ের কাছ থেকে দেড় লাখ টাকার চেক পাওয়ার পর জানাজা ও দাফনে সম্মতি দেন তিনি। এরপর জানাজা শেষে তাঁদের বাবা নাজির উদ্দিনের মরদেহ দাফন করা হয়।

সারাদেশ

১ ঘন্টা আগে

বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

পূজা বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা আট দিন বন্ধ থাকতে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা ও সরকারি ছুটির কারণে আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের বাণিজ্যিক কার্যক্রমে বিরতি পড়বে। এতে বন্দরে পণ্যবাহী ট্রাকের জট এবং পণ্য সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

সারাদেশ

১ ঘন্টা আগে

নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে স্লোগান ও কটূক্তি করার অভিযোগ উঠেছে।

জাতীয়

১ ঘন্টা আগে

২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আইএমএফ ২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে। একই সময়ে দেশে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

অর্থনীতি

২ ঘন্টা আগে