শিক্ষা ও ক্যাম্পাস

কুরআন শরীফ উপহারের মাধ্যমে নবীনদের বরণ করে নিল রাবি ছাত্রশিবির

কুরআন শরীফ উপহারের মাধ্যমে নবীনদের বরণ করে নিল রাবি ছাত্রশিবির
ছবি: সংগৃহীত

কুরআন শরীফ উপহারের মাধ্যমে নবীনদের বরণ করে নিল রাবি ছাত্রশিবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম বর্ষের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের বরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

শুক্রবার সকালে রাজশাহী মহানগরীর বিনোদপুরে শিবিরের নিজস্ব ওয়েলফেয়ার ভবনে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাবি শাখা ছাত্রশিবির সভাপতি আব্দুল মোহাইমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দিন বলেন, ইসলামী ছাত্রশিবির কাজ করে ভালো ও উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণত দুই দিকে যেতে পারে প্রথমটি সরকারি চাকরি বা বিসিএস এবং অন্যটি রিসার্চ। অনেকেই মনে করে রিসার্চ করে একমাত্র উপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া, কিন্তু তা নয়, তাদের দেশের বাইরেও ২-৩ গুন বেতনে চাকরির সুযোগ রয়েছে ।

এ সময় আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এম আব্দুল হান্নান বলেন, শুধুমাত্র সমাজ পরিচালনা নয়, রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব অর্জনের জন্যও বিশ্ববিদ্যালয়ে আসা। এজন্য প্রথমবর্ষ থেকে জীবনের লক্ষ্য স্থির করে সেই অনুযায়ী আগাতে হবে। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেশকে নেতৃত্ব দিতে হবে।

মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজউদ্দীন মন্ডল বলেন, মানুষের ভিতরে দুটি সত্তা থাকে, একটি নৈতিক সত্তা ও অপরটি পাশবিক সত্তা। মানুষ নৈতিক সত্তা দিয়ে ভালো কাজ করে। অপরদিকে পাশবিক সত্তা মানুষকে খারাপ দিকে নিয়ে যায়। দুনিয়ার জীবনে পাশবিক সত্তাকে দমিয়ে রাখতে হবে। এবং নৈতিক সত্তাকে খোরাক জোগাতে হবে। নৈতিক সত্তাকে খোরাক জোগাতে প্রতিদিন কোরআন পরতে হবে। ৫ ওয়াক্ত নামাজ পরতে হবে, রাতে আল্লাহর কাছে চাইতে হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, জীবনের সফলতা পাওয়ার মূল পথ হলো নিজেকে নিয়মানুবর্তিতার মধ্যে চলা। নিয়মানুবর্তিতা আসে আল্লাহর পথে চলার মাধ্যমে। কোরআনই একমাত্র পথ যা মানুষকে উন্নয়ন করতে পারে। আর এই উপকরণ, এই পথ তোমাকে দেখাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুধু দেশ নয় বরং দেশের বাইরেও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রশংসায় পঞ্চমুখ।

অনুষ্ঠান শেষে ছাত্রদের মাঝে কুরআন বিতরণ করা হয়। শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুস্তাকুর রহমান জাহিদের সঞ্চালনায় এসময় বিভিন্ন বিভাগের হাজার নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিষয়সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৫ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৬ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

৮ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

৮ ঘন্টা আগে