ইবিতে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত
ইবিতে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত
‘আরবি ভাষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি উদ্ভাবন শক্তিশালীকরণ’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বেলা ১২টায় উপাচার্যের নেতৃত্বে রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় শিক্ষার্থীরা আরবি হরফ ও বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করেন এবং স্লোগান দেন।
পরে দুপুর ২টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। এসময় বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রফিকুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন সহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।










