শিক্ষা ও ক্যাম্পাস

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন : ভাইভা পরীক্ষার শুরুর তারিখ ঘোষণা

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন : ভাইভা পরীক্ষার শুরুর তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন : ভাইভা পরীক্ষার শুরুর তারিখ ঘোষণা

‘অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩’ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।

আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে টেলিটক বিডি লিমিটেডের মাধ্যমে পর্যায়ক্রমে এসএমএস দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে নিম্নোক্ত কাগজ পত্রাদির মূলকপিসহ একসেট ফটোকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে এসএমএস- এ বর্ণিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

প্রয়োজনীয় কাগজপত্র

(ক) শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সব সনদপত্র ও নম্বরপত্র।

(খ) জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/জন্ম নিবন্ধন সনদ।

(গ) লিখিত পরীক্ষার প্রবেশ পত্র।

বিস্তারিত তথ্যের জন্য এনটিআরসিএ-র ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ এর ওয়েবসাইট http://ntrca.teletalk.com.bd ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়।

উল্লেখ্য, ২৭ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের রোল নম্বর তারিখ অনুযায়ী ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করা হবে।

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

৩ ঘন্টা আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

৩ ঘন্টা আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৬ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১৭ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৭ ঘন্টা আগে