শিক্ষা ও ক্যাম্পাস

রাত ১২টার পর রাবিতে হল গেইট বন্ধ থাকবে, অতিরিক্ত পুলিশ মোতায়েন

রাত ১২টার পর রাবিতে হল গেইট বন্ধ থাকবে, অতিরিক্ত পুলিশ মোতায়েন
ছবি: সংগৃহীত

রাত ১২টার পর রাবিতে হল গেইট বন্ধ থাকবে, অতিরিক্ত পুলিশ মোতায়েন

সরকারি চাকরিতে প্রবেশে কোটা প্রথার বাতিল চেয়ে চলমান আন্দোলনের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সকল হলগেইট রাত ১২টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের নেতৃত্বে একটি জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্যের ব্যক্তিগত বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে চলমান বিষয়গুলো নিয়ে আলোচনা এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় ঠিক করতে সিদ্ধান্ত গৃহীত হয়। চলমান পরিস্থিতি মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের হরে কড়াকড়ির পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয় এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় টহল বাড়াবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক সাংবাদিকদের জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ কাজ করছি।

আপাতত ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করবো। শিক্ষার্থীদের কোনো ধরনের উস্কানি এবং গুজবে কান না দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৩ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৪ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৪ ঘন্টা আগে