শিক্ষা ও ক্যাম্পাস

ইবি ক্যাপের নতুন সভাপতি মাওয়া, সম্পাদক অদিতি

ইবি ক্যাপের নতুন সভাপতি মাওয়া, সম্পাদক অদিতি

ইবি প্রতিনিধি:
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারীদের ক্যান্সার সচেতনা বিষয়ক সেচ্ছাসেবী সংগঠন ‘ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ)’ এর ২০২৬ -২৭ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে ফার্মেসী বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া ইতি এবং সাধারণ সম্পাদক হিসেবে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের অদিতি ঢালী মনোনীত হয়েছেন।

সোমবার (১৯ জুলাই) সংগঠনটির আহ্বায়ক রাবেয়া খাতুন ও সদস্য সচিব ফারুক আহাম্মেদ স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক অদিতি ঢালী বলেন, এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি একটি বড় অঙ্গীকার। সংগঠনের অগ্রজদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এই দায়িত্ব পালনের উপযুক্ত মনে করার জন্য। তাঁদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার সর্বাত্মক চেষ্টা করব। মায়েদের ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং মানবকল্যাণে ক্যাপের চলমান কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

নবনির্বাচিত সভাপতি জান্নাতুল মাওয়া বলেন, ক্যাপের লক্ষ্য ও মূল্যবোধকে ধারণ করে প্রমাণভিত্তিক সচেতনতা, শিক্ষা এবং জনসম্পৃক্ততার মাধ্যমে নারীদের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনতে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্ট করব। আমাদের অভিজ্ঞ সদস্য এবং সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি৷ তাঁদের দিকনির্দেশনা, আস্থা ও নিরন্তর সহযোগিতা আমাকে এই দায়িত্ব গ্রহণের অনুপ্রেরণা দিয়েছে। আমি সকলের দোয়া, আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শের মাধ্যমে ক্যাপের ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করব।

উল্লেখ্য, নারীদের মাঝে স্তন ও জরায়ু মুখ ক্যানসার বিষয়ে সচেতনতামূলক কাজ করার লক্ষ্য নিয়ে ২০১৫ সালের ১৪ নভেম্বর প্রতিষ্ঠা লাভ করে ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ)। এরপর থেকে নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যান্সার নিয়ে সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সংগঠনটি।