শিক্ষা ও ক্যাম্পাস

বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করলো রাবি

বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করলো রাবি
- ছবি - ইন্টারনেট

বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করলো রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন-শৃঙ্খলার সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষার সার্বিক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হলো এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার নির্দেশ দেয়া হলো।

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, গতদিনের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘটনার পরেই মূলত আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্যাম্পাসে আর কোনো বহিরাগত প্রবেশ ও অবস্থান করতে পারবে না।

আজ থেকে সম্পূর্ণরুপে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো। পরবর্তীতে কোনো বহিরাগতদের পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও তিনি শিক্ষার্থীদের সাথে নিজ নিজ আইডি কার্ড সাথে রাখার আহবান জানান

এ সম্পর্কিত আরও

রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

পুলিশও ভয়ে পালিয়ে গেছে রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

আমরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি, কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।’

শিক্ষা ও ক্যাম্পাস

১ দিন আগে

সর্বশেষ প্রকাশিত খবর...