শিক্ষা ও ক্যাম্পাস

হলের পরিস্থিতি জানতে এসে আটক ছাত্রলীগ কর্মী; রুমে মিললো মদের বোতল

হলের পরিস্থিতি জানতে এসে আটক ছাত্রলীগ কর্মী; রুমে মিললো মদের বোতল
ছবি: সংগৃহীত

হলের পরিস্থিতি জানতে এসে আটক ছাত্রলীগ কর্মী; রুমে মিললো মদের বোতল

পরিস্থিতি জানতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে আসলে ছাত্রলীগের এক কর্মীকে আটক করেন হলের সাধারণ শিক্ষার্থীরা। এসময় গাছে বেঁধে তাকে জিজ্ঞেসবাদ করা হয়। তার কক্ষে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালালে চারটি বিদেশী মদের বোতল পাওয়া যায়।

রোববার (১৮ আগস্ট) দুপুর ৩টায় হলের ভিতরে সন্দেহ জনক মনে হলে আটক করেন তারা। এসময় ছাত্রলীগের পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন শিক্ষার্থীরা।

অভিযুক্ত ছাত্রলীগ কর্মী হলেন আল-আমিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী। এছাড়াও শহীদ হবিবুর রহমান হলের ৩য় ব্লকের ৪৫০ নম্বর কক্ষের থাকতেন।

হলে শিক্ষার্থীদের পরিস্থিতি এবং ছাত্রলীগ নিয়ে শিক্ষার্থীদের মনোভাব জানতে দুপুর ২টায় হলে প্রবেশ করেন তিনি। পরে হলের শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে আটক করে গাছে বেঁধে রাখেন এবং ছাত্রলীগের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেসাবাদ করেন।

এসময় তার সাথে বিশ্ববিদ্যালয়ের কোন পরিচয় পত্র ও হলের আবাসিক কার্ড ছিল না। পরে বিকেল সাড়ে ৫ টার দিকে মদের বোতল পাওয়া গেলে সেনাবাহিনীর হাতে তুলে দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানা গেছে তাকে নগরীর মতিহার থানায় হস্তান্তর করা হবে।

শিক্ষার্থীদের অভিযোগ, হলে বিভিন্ন সময়ে জয়বাংলা ব্লাড স্কিমের নাম করে ছাত্রদের আবাসিকতার তথ্য নিতেন। হলের বর্তমান পরিস্থিতি নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে তথ্য আদান-প্রদান করছেন বলে তারা জানান।

এ বিষয় হলের আবাসিক শিক্ষার্থীরা জুনায়েদ আহমেদ বলেন, আল-আমিন গত জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ভিডিও ধারণ এবং ছবি তুলে ছাত্রদের পরিচয় ছাত্রলীগের মাঝে ফাঁস করে দিতেন। গত মাসের ১৬-১৭ তারিখে ছাত্রলীগ কর্তৃক শিক্ষার্থীদের উপর হামলায় সে ওতপ্রোতভাবে জড়িত ছিল। আজকে হলে আসতে দেখে আমরা তাকে আটক করি এবং গাছে বেঁধে জিজ্ঞাসাবাদ করি। তার মোবাইল ফোনে ছাত্রলীগের নেতাদের তথ্য দিয়েছে এমন তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে অভিযুক্ত নেতা বলেন, আমি হলে এর আগেও এসেছিলাম। এসে হলের সাবেক সভাপতি মমিনুল ইসলামের কক্ষে গিয়ে বইখাতা বের করে নিয়ে আসি। আমি হলে ওঠার জন্য মমিনুলকে ২ হাজার টাকা দিয়েছি। আজকে হলে থাকার জন্য এলে আমাকে আটকে রাখে। আমি কখনো কাউকে নির্যাতন করিনি। তবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম।

এ বিষয়ে সেনাবাহিনীর সার্জেন্ট আব্দুস সালাম বলেন, তার রুমে কয়েকটি বাংলা মদের বোতল পাওয়া গেছে। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ ছিল সে ছাত্রলীগ কর্মী। এখানে অনেক নির্যাতন করত। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি। এ বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে।

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টা আইনি সহায়তা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

অপরাধ ও আইন

১ ঘন্টা আগে

বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

সৌদি বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরবের নিরাপত্তাব্যবস্থা ও অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বড় পরীক্ষার মুখে পড়েছে। বছরে প্রায় ৮৩ বিলিয়ন ডলার সামরিক খাতে ব্যয় এবং অত্যাধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকানো নিয়ে উদ্বেগ বাড়ছে।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধা দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধার সাদুল্লাপুরে সম্পত্তির ভাগ নিয়ে বিরোধের জেরে বাবার জানাজা ও দাফনে বাধা দিয়েছিলেন মেয়ে হালিমা বেওয়া (৫০)। পরে ভাইয়ের কাছ থেকে দেড় লাখ টাকার চেক পাওয়ার পর জানাজা ও দাফনে সম্মতি দেন তিনি। এরপর জানাজা শেষে তাঁদের বাবা নাজির উদ্দিনের মরদেহ দাফন করা হয়।

সারাদেশ

২ ঘন্টা আগে

বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

পূজা বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা আট দিন বন্ধ থাকতে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা ও সরকারি ছুটির কারণে আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের বাণিজ্যিক কার্যক্রমে বিরতি পড়বে। এতে বন্দরে পণ্যবাহী ট্রাকের জট এবং পণ্য সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

সারাদেশ

২ ঘন্টা আগে

নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে স্লোগান ও কটূক্তি করার অভিযোগ উঠেছে।

জাতীয়

২ ঘন্টা আগে

২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আইএমএফ ২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে। একই সময়ে দেশে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

অর্থনীতি

২ ঘন্টা আগে