শিক্ষা ও ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধের ঘোষণা উপাচার্যের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধের ঘোষণা উপাচার্যের
ছবি: প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধের ঘোষণা উপাচার্যের

কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ কর্তৃক হামলার প্রতিবাদ জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করে ৫ দফা দাবি জানান কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা।তাদের এই দাবির প্রেক্ষিতে চলমান পরিস্থিতিতে রাবি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আপাতত স্থগিত থাকবে বলে মৌখিক ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সাব্বির সাত্তার।

বুধবার (১৭ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে সাধারণ
শিক্ষার্থীদের সাথে আলোচনা শেষে এমন ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এদিকে, বেলা ১২টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এসময় হল প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি জানান তারা। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের একদল প্রতিনিধি উপচার্যের সাথে উন্মুক্ত আলোচনায় বসেন। এসময় চলমান উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত রাবি ক্যাম্পাসে আপাতত ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তচিন্তার জায়গা। এখানে রাজনীতি থাকবে এটাই স্বাভাবিক তবে ছাত্রদের দাবির বিষয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিবো। এছাড়াও সরকার থেকে আগামীকাল বাংলাদেশের সকল স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আসছে। আমরা শিক্ষার্থীদের কথা চিন্তা করে হল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি। হল ত্যাগের নির্দেশনা বাতিল করতে হলে ইউজিসির সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা যারা আছেন তাদের অনুমতিতেই বলছি শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্যাম্পাসে আপাতত ছাত্র রাজনীতি স্থগিত ঘোষণা করছি। আজ বিকেলে এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হবে।

জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন

দায় নেবে না শিবির জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ৩:১০ এএম

অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে রাবিতে সাংস্কৃতিক সমাবেশ

অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে রাবিতে সাংস্কৃতিক সমাবেশ

শিক্ষা ও ক্যাম্পাস

সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২:২৬ পিএম

রাবি অধ্যাপক মুসতাকের নামের অভিযোগের পাহাড়, অপসারণের দাবি

রাবি অধ্যাপক মুসতাকের নামের অভিযোগের পাহাড়, অপসারণের দাবি

শিক্ষা ও ক্যাম্পাস

রোববার, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২:৪৯ পিএম

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকেরা

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকেরা

শিক্ষা ও ক্যাম্পাস

রোববার, ২৫ আগস্ট ২০২৪, ৬:০৫ এএম

খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের নামে রাবি শিক্ষকের মামলা

খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের নামে রাবি শিক্ষকের মামলা

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ২১ আগস্ট ২০২৪, ১:৫২ পিএম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

২৯ মিনিট আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৩৩ মিনিট আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

২ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৩ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৩ ঘন্টা আগে