শিক্ষা ও ক্যাম্পাস

আন্দোলনের ভিডিও পোস্ট করায় রাবির সাবেক সাংবাদিক নেতা গ্রেফতার

আন্দোলনের ভিডিও পোস্ট করায় রাবির সাবেক সাংবাদিক নেতা গ্রেফতার
সাংবাদিক রাশেদ রাজন

সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনের ছবি ও ভিডিও শেয়ার করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক এক সাংবাদিক নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনের ছবি ও ভিডিও শেয়ার করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক এক সাংবাদিক নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ জুলাই) নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে কয়েকজন সাদা পোশাকধারী তাকে তুলে নিয়ে যায়। পরে বিস্ফোরক মামলায় তাকে কোর্টে চালান করে মতিহার থানা পুলিশ। 

সাবেক ওই সাংবাদিক নেতার নাম রাশেদ রাজন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ থেকে পড়ালেখা শেষ করেছেন। বর্তমানে ফ্রি-ল্যান্সিং পেশায় যুক্ত। তিনি টানা রেডিও পদ্মা, ক্যাম্পাসভিত্তিক জনপ্রিয় নিউজ পোর্টাল ‘ক্যাম্পাস লাইভে’ সহ নানা পত্রিকায় ৫ বছর কাজ করেছেন।

রাশেদ রাজনের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, গত ২৯ জুলাই সারাদেশের শিক্ষার্থীদের একাত্মতা পোষণ করে শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এমন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন রাশেদ রাজন। এছাড়াও বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করায় তাকে ডিবি পরিচয়ে নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে তুলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে ৩০ জুলাই তাকে কোর্টে চালান করে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান মুন্না বলেন, ছাত্রদের আন্দোলন পুরো দেশব্যাপী ছড়িয়ে গেছে। সে জায়গা থেকে অনেকেই আন্দোলনে যুক্ত হচ্ছেন। আবার যারা সরাসরি না যুক্ত হতে পারছেন তারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের ছবি ভিডিও পোস্ট করে নিজে প্রতিবাদ করছেন। রাশেদ রাজন ক্যাম্পাসে দীর্ঘদিন সাংবাদিকতা করায় সকলের সাথেই ভালো সম্পর্ক বজায় ছিলো। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করে নিজেও দেশজুড়ে গণহত্যার প্রতিবাদ করছেন। আমরা তার গ্রেফতারের তীব্র নিন্দা জানাই। পুরো দেশটা এখন জেলখানা, যাকে ইচ্ছে তাকেই রাতের আধারে তুলে নিয়ে যাচ্ছে, গ্রেপ্তার করছে ও রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোবারক পারভেজ বলেন, রাশেদ রাজন নামের ওই শিক্ষার্থীকে ডিবি পুলিশ আটক করেছিলেন। পরে মতিহার থানায় পাঠানো হলে সেখান থেকে তাকে কোর্টে চালান করা হয়। বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

 

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

২ ঘন্টা আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

২ ঘন্টা আগে

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

অনিয়মে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

আগামী ২৭ মের মধ্যে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ৮০০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয়

২ ঘন্টা আগে

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১৭ ঘন্টা আগে