শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসি পরীক্ষার সময় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলবে

এইচএসসি পরীক্ষার সময় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলবে
- ছবি - ইন্টারনেট

এইচএসসি পরীক্ষার সময় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলবে

এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে।

গত ১৭ ডিসেম্বর সময় শেষ হলেও, প্রায় দেড় মাস পর আবারও ফরম পূরণে সময় দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ফলে বিলম্ব ফিসহ (জরিমানা) আগামী ২ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা এসএসসির ফরম পূরণ করতে পারবেন।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিলম্ব ফিসহ ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ২ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি।

জানা গেছে, গত ১ ডিসেম্বর ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া ৯ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ ছিল। সেদিন প্রথম দফায় সময়সীমা বাড়িয়ে ১৪ ডিসেম্বর করা হয়েছিল। এরপর বিলম্ব ফিসহ ফরম পূরণে ১৫-১৭ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। যার ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৮ ডিসেম্বর। এরপর এসএসসির ফরম পূরণ নিয়ে আর কোনো নির্দেশনা ছিল না বোর্ডের।

এদিকে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য প্রতিবছরের মতো এবারও আলাদা ফি নির্ধারণ করা হয়। এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি দিতে হবে ২ হাজার ২৪০ টাকা। এ ছাড়া মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় এবার ফরম পূরণ ফি ২ হাজার ১২০ টাকা।

সর্বশেষ প্রকাশিত খবর...

রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

পুলিশও ভয়ে পালিয়ে গেছে রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

আমরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি, কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।’

শিক্ষা ও ক্যাম্পাস