শিক্ষা ও ক্যাম্পাস

রাবিতে ছাত্রলীগ ২ নেতার কক্ষে পাওয়া পিস্তল ও ফেনসিডিল গায়েব, হয়নি মামলাও

রাবিতে ছাত্রলীগ ২ নেতার কক্ষে পাওয়া পিস্তল ও ফেনসিডিল গায়েব, হয়নি মামলাও
ছবি: সংগৃহীত

রাবিতে ছাত্রলীগ ২ নেতার কক্ষে পাওয়া পিস্তল ও ফেনসিডিল গায়েব, হয়নি মামলাও

কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অভিযান পরিচালনাকালে ছাত্রলীগের দুই নেতার কক্ষ থেকে পিস্তল ও ফেনসিডিল পান। উদ্ধার হওয়া জিনিসগুলো পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বুঝিয়ে দিতে অপেক্ষা করেন শিক্ষার্থী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। কিন্তু কেউ সেগুলো উদ্ধার করেনি। পরবর্তীতে এগুলো কে নিয়ে গেছে তা কেউ বলতে পারছে না। পুলিশ এগুলো পায়নি বলে দাবি করায় এ নিয়ে কোনো মামলা হয়নি।

গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ভাঙচুর করেন আন্দোলনকারীরা। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিবের কক্ষে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এর আগেই পরিস্থিতি বেগতিক দেখে ছাত্রলীগের এ দুই নেতাসহ অন্যরা ক্যাম্পাস থেকে পালিয়ে যান।

শিক্ষার্থীরা সেদিন বঙ্গবন্ধু হলে থাকা ছাত্রলীগ নেতা-কর্মীদের বেশ কিছু মোটরসাইকেল পুড়িয়ে দেন। এরপর ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের কক্ষে ভাঙচুর চালান। এ সময় সভাপতির কক্ষে দুটি বিদেশি পিস্তল, রামদা ও বিদেশি মদের বোতল দেখা গেছে। আর সাধারণ সম্পাদকের কক্ষে ফেনসিডিলের ২০ থেকে ২৫টি বোতল দেখা যায়। এর ছবি এবং ভিডিও সেদিন ছড়িয়ে পড়ে।

সেদিন আন্দোলনে থাকা শিক্ষার্থীরা জানান, পিস্তল ও ফেনসিডিলের বোতল থাকার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়। তারা এগুলো পুলিশ কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু প্রায় দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও কেউ যায়নি। পরে সেখানে উপস্থিত হন গোয়েন্দারা। তাঁদের এই অস্ত্র ও ফেনসিডিলের বোতল দেখে রাখতে বলে আন্দোলনরত শিক্ষার্থীরা ওই হল থেকে বেরিয়ে যান। পরে অস্ত্র ও ফেনসিডিলের বোতলগুলো কে নিয়ে গেছে তা এখনো জানতে পারেনি কেউ।

সেদিন আন্দোলনরত শিক্ষার্থীরা চলে যাওয়ার পরেও কিছু সময় অস্ত্র ও ফেনসিডিলের বোতল দেখে রেখেছিলেন নগর পুলিশের বিশেষ শাখার সদস্য সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘শুধু আমি না, দুটি পিস্তল এবং কিছু ফেনসিডিলের বোতল সবাই দেখেছে। আমরা অনেক সময় অপেক্ষা করেছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা পুলিশ এলে এগুলো বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু দীর্ঘ সময়েও কেউ আসেননি। আমরাও ওখানে নিরাপদ ছিলাম না। তাই আর অপেক্ষা না করে ফেনসিডিলের বোতল ও পিস্তল যেভাবে ছিল ওইভাবে রেখেই চলে এসেছিলাম।’

ওই পিস্তল দুটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার না করার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে থাকা রাবির একাধিক শিক্ষার্থী। তাঁরা বলেছেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির কক্ষে আগ্নেয়াস্ত্র পাওয়ার পরেও নিরাপত্তাবাহিনী তা উদ্ধার না করা উদ্বেগজনক। কারণ তাঁরা এ আন্দোলনে অংশ নিয়েছেন বলে অনেকেই তাদের ওপর রুষ্ট। এ অবস্থায় ওই আগ্নেয়াস্ত্র পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের দমনে ব্যবহার করা হবে না, এর কোনো নিশ্চয়তা নেই। এ কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি বঙ্গবন্ধু হল প্রাধ্যক্ষ অধ্যাপক শায়খুল ইসলাম মামুন জিহাদ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক সোমবার দুপুরে বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে আমরা ওই হলে অভিযান চালাই। কিন্তু তখন সেখানে কোনো পিস্তল পাওয়া যায়নি। কিছু দেশীয় অস্ত্রশস্ত্র পাওয়া গেছে, তা আমরা উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করেছি।’

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোবারক পারভেজ বলেন, ‘আমরা কোনো পিস্তল কিংবা ফেনসিডিলের বোতল পাইনি। এগুলো পেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে আলাদা দুটি মামলা হতো।’ ওই পিস্তল ও ফেনসিডিলের বোতল কে নিয়ে গেল তা নিয়ে তদন্ত করা হচ্ছে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘আদৌ কোনো পিস্তল কিংবা ফেনসিডিলের বোতল কোথাও ছিল কি না সেটাও আমরা জানি না।’

ওসি জানান, সেদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হামলার ঘটনায় এক শিক্ষার্থী বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় ২৭টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তবে এ মামলায় কোনো ফেনসিডিলের বোতল বা পিস্তলের কথা কোথাও উল্লেখ নেই।

কক্ষে অস্ত্র থাকার বিষয়ে জানতে চাইলে ঘটনার দিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু সাংবাদিকদের কাছে দাবি করেন, এগুলো তার নয়। আন্দোলনরত শিক্ষার্থীরা প্রথম দফায় হামলার সময় এই পিস্তল দুটি তাঁর কক্ষে রেখে আসেন। দ্বিতীয় দফায় হামলার সময় সেগুলো সাংবাদিকদের ডেকে দেখান। কক্ষে ফেনসিডিলের বোতল থাকার বিষয়ে সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল গালিব এখনো মুখ খোলেননি।

সূত্র: আজকের পত্রিকা 

জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন

দায় নেবে না শিবির জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ৩:১০ এএম

অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে রাবিতে সাংস্কৃতিক সমাবেশ

অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে রাবিতে সাংস্কৃতিক সমাবেশ

শিক্ষা ও ক্যাম্পাস

সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২:২৬ পিএম

রাবি অধ্যাপক মুসতাকের নামের অভিযোগের পাহাড়, অপসারণের দাবি

রাবি অধ্যাপক মুসতাকের নামের অভিযোগের পাহাড়, অপসারণের দাবি

শিক্ষা ও ক্যাম্পাস

রোববার, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২:৪৯ পিএম

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকেরা

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকেরা

শিক্ষা ও ক্যাম্পাস

রোববার, ২৫ আগস্ট ২০২৪, ৬:০৫ এএম

খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের নামে রাবি শিক্ষকের মামলা

খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের নামে রাবি শিক্ষকের মামলা

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ২১ আগস্ট ২০২৪, ১:৫২ পিএম

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২৭

হাম হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২৭

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩২৭ জন।

সারাদেশ

২০ মিনিট আগে

হেতেমখাঁ-বর্ণালী সড়ক

সম্পন্ন হলো উন্নয়ন কাজ হেতেমখাঁ-বর্ণালী সড়ক

রাজশাহী মহানগরীর হেতেমখাঁ বড় মসজিদ থেকে বর্ণালী পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সড়কটির কার্পেটিং কাজ ও সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি সড়কের উন্নয়ন কাজের গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন এবং কাজের অগ্রগতি ও বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন

রাজশাহী

২২ মিনিট আগে

৩৮ বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা

মূল্যস্ফীতি ১৬ বছরের সর্বোচ্চ ৩৮ বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা

দীর্ঘ সময় ধরে পণ্যমূল্য বাড়তে থাকায় নির্দিষ্ট আয়ের মানুষ, নিম্ন আয়ের পরিবার ও সীমিত সঞ্চয়ের ওপর নির্ভরশীলদের ক্রয়ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। আইএমএফের পূর্বাভাসে অবনতির ধারাও স্পষ্ট। সংস্থাটি চলতি অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস এপ্রিলে ৪ দশমিক ৩ শতাংশ নির্ধারণ করলেও জুলাইয়ে তা কমিয়ে ৩ দশমিক ৫ শতাংশ এবং অক্টোবরে আরও কমিয়ে ৩ দশমিক ২ শতাংশ করেছে। একই সময়ে মূল্যস্ফীতির পূর্বাভাস ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ দশমিক ৯ শতাংশ করা হয়েছে।

স্পেশাল ফিচার

৩৭ মিনিট আগে

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

৪ ঘন্টা আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

৪ ঘন্টা আগে