শিক্ষা ও ক্যাম্পাস

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষানবিশ সদস্য, সহযোগী সদস্য ও পূর্ণাঙ্গ সদস্যদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও জমকালো আয়োজনে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ২০১ নম্বর কক্ষে এ আয়োজন সম্পন্ন হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু উবাইদার সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আরিফ হোসাইন।

আলোচনাসভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় প্রেসক্লাবের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

ইফতারের আগে প্রেসক্লাবের সদস্যরা সাংবাদিকতার নীতি-নৈতিকতা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।