শিক্ষা ও ক্যাম্পাস

স্কুলে ভর্তিতে লটারির উদ্বোধন, ফল জানা যাবে ২টায়

স্কুলে ভর্তিতে লটারির উদ্বোধন, ফল জানা যাবে ২টায়
ছবি: সংগৃহিত

স্কুলে ভর্তিতে লটারির উদ্বোধন, ফল জানা যাবে ২টায়

দেশের সব সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে ডিজিটাল লটারির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা পৌনে ১২টায় লটারি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কম্পিউটারে বাটন চেপে সরকারি স্কুলের লটারির উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। এরপর একই পদ্ধতিতে বেসরকারি স্কুলের লটারির উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।

এদিকে দ্বৈবচয়ন পদ্ধতিতে লটারির মাধ্যমে কে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে, তা নির্ধারণ করে দুপুর ২টার পর ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। মাউশির দেওয়া লিংকে প্রবেশ করে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে।

ডিজিটাল লটারিতে ভর্তির ফল ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যাবে। তা ছাড়া টেলিটক সিম ব্যবহার করে মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এসএমএস পদ্ধতি: GSA<Space> Result<Space>User ID লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।