শিক্ষা ও ক্যাম্পাস

ইবি কর্মকর্তাদের অফিস ফাঁকির মহোৎসব, সেবা বঞ্চিত শিক্ষার্থীরা

ইবি কর্মকর্তাদের অফিস ফাঁকির মহোৎসব, সেবা বঞ্চিত শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

ইবি কর্মকর্তাদের অফিস ফাঁকির মহোৎসব, সেবা বঞ্চিত শিক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের কর্মকর্তারা মেতেছে অফিস ফাঁকির মহোৎসবে৷ বিশ্ববিদ্যালয়ের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হলেও দুপুরের আগেই ফাঁকা হয়ে যায় বিভিন্ন দফতর।

এর মধ্যে শীর্ষে রয়েছে শিক্ষার্থীদের জরুরি সেবা দানকারী পরীক্ষা নিয়ন্ত্রক দফতর। দুপুরের মধ্যেই এই দফতরের অধিকাংশ কর্মকর্তাই অফিস ছাড়েন।

সরেজমিনে দেখা যায়, বুধবার বেলা সাড়ে ১২টায় পরীক্ষা নিয়ন্ত্রক দফতরে জরুরী কাগজপত্র তুলতে শিক্ষার্থীরা ভিড় করেন। কিন্তু তাদের সেবা দেওয়ার মতো কর্মকর্তাদের উপস্থিতি ছিল খুবই কম। বেশিরভাগ কক্ষের তালা খোলা থাকলেও কোনো কর্মকর্তার দেখা পাওয়া যায়নি।

এসময় ওই দফতরের ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩২৯, ৩৩৫, ৩৩৭, ৩৩৮, ৩৪০ ও ৩৪১ নং কক্ষের কর্মকর্তারা অফিসে উপস্থিত ছিলেন না বলে নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবুল কালাম আজাদ লাভলু৷

শিক্ষার্থীদের অভিযোগ, এই দফতরে শিক্ষার্থী সংশ্লিষ্ট সবচেয়ে জরুরি কাজগুলো করা হলেও কর্মকর্তাদেরকে কখনোই ঠিকমতো অফিসে পাওয়া যায় না৷ প্রয়োজনীয় কোনো কাগজ তুলতে কোনো কর্মকর্তার একটি স্বাক্ষরের জন্যেও তিন চারদিন ঘুরতে হয়। এজন্য তারা অনতিবিলম্বে কর্মকর্তাদের হাজিরা পদ্ধতি চালু করে অফিস ফাঁকি দেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন৷

পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ লাভলু বলেন, তারা অফিসিয়ালি কেউ আমাকে কিছু বলে যায়নি। এছাড়া আমাদের অফিসে কোনো হাজিরা পদ্ধতিও নেই। যার কারণে তারা যখন ইচ্ছা আসে যখন ইচ্ছা চলে যায়। সকলকে অফিসের নিয়ম মতো অফিস করা উচিত বলে আমি মনে করি। বিনা কারণে কারো অফিস ফাঁকি দেওয়ার বিষয়টি প্রমাণিত হলে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

২ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

২ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

২ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

২ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

২ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৪ ঘন্টা আগে