শিক্ষা ও ক্যাম্পাস

রাবিতে হ্যাট্রিক চ্যাম্পিয়ন স্টালওয়ার্ট- ইসলামিক স্টাডিজের ২৫ ব্যাচ

রাবিতে হ্যাট্রিক চ্যাম্পিয়ন স্টালওয়ার্ট- ইসলামিক স্টাডিজের ২৫ ব্যাচ
ছবি: সংগৃহিত

রাবিতে হ্যাট্রিক চ্যাম্পিয়ন স্টালওয়ার্ট- ইসলামিক স্টাডিজের ২৫ ব্যাচ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে আন্তঃবর্ষ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

এতে তৃতীয়বারের মত চাম্পিয়ন হয়েছে স্টালওয়ার্ট-২৫ (বি.এ) ব্যাচ।

বুধবার (৯অক্টোবর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে দ্বিতীয় বর্ষকে ২-০ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নেয় তারা।

এর আগে গত ৪ অক্টোবর থেকে গ্রুপ পর্বের খেলায় বিভাগের প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত মোট ছয়টি দল অংশ নেয়। এ পর্বে ফাইনাল খেলা নিশ্চিত করে চতুর্থ ও দ্বিতীয় বর্ষ।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন। সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহা. আশারাফ উজ-জামান, ড. রফিকুল ইসলাম, ড. শহিদুল্লাহ সহ বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন চতুর্থ বর্ষের আসলাম, বুরহান,মাস্টার্সের মুনতাসির তামজিদ। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। এবার টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন চাম্পিয়ন দলের জাহিদ ।সেরা গোলরক্ষক বোরহানউদ্দিন জিহাদি ও সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি লাভ করে প্রথম বর্ষের জাহিদ ও দ্বিতীয় বর্ষের শামিম । ম্যান অব দ্যা ম্যাচ জুবায়ের আহমেদ।

এ ছাড়াও খেলোয়াড়দের মধ্যে মেডেল ও ক্রেস্ট বিতরণ করা হয়।

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আসলাম হুসাইন উপস্থিত শিক্ষক ও দর্শকদের ধন্যবাদ জানিয়ে চ্যাম্পিয়ন ট্রফি আমাদের প্রয়াত বন্ধু আসাদুজ্জামান সিহাবের জন্য উৎসর্গ করলাম। এই খেলার মাধ্যমে সিনিয়র ও জুনিয়রদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠে।আমরা চাই এভাবে খেলাধুলার ধরাবাহিকতা বজায় থাকুক।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৪ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে