শিক্ষা ও ক্যাম্পাস

পদত্যাগ করলেন রাবির শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ

পদত্যাগ করলেন রাবির শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ
ছবি: সংগৃহীত

পদত্যাগ করলেন রাবির শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ

পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকেরা। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ওই প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম।

শরিফুল ইসলাম বলেন, ‘আমরা অধিকাংশ হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকেরা গত রোব-সোমবারের মধ্যেই পদত্যাগ করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সমন্বয়কেরা আমাদের অনুরোধ করেছিলেন, আমরা যেন এখনই পদত্যাগ না করি। কারণ প্রাধ্যক্ষ ও হাউজ টিউটররা এখনই পদত্যাগ করলে হলে নিরাপত্তাহীনতাসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা কিছুদিন পদে থাকতে সম্মত হয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘কিন্তু পদত্যাগ না করার এই খবর প্রকাশ হওয়ার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের অনেকে ফেসবুকে নানারকম বাজে কথা লিখছে। তাদের লেখা পড়ে আমার কাছে মনে হয়েছে, তারা যেহেতু এখন ক্ষুব্ধ, সেহেতু যেকোনো সময় আমাদের হেনস্তাও করতে পারে। তাই, সম্মানটা অন্তত বজায় রেখে আমি ও আমার হলের আবাসিক শিক্ষকেরা আজই পদত্যাগ পত্র জমা দিয়েছি।’

পদত্যাগ করা শহীদ হাবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. শরিফুল ইসলাম ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক। আবাসিক শিক্ষকেরা হলেন—ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা. আশিক শাহরিয়ার, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ছালেকুজ্জামান খান ও ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. আরমান হোসেন।

তবে ওই হলের আবাসিক শিক্ষক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. গৌতম দত্ত দেশের বাইরে থাকায় এখনো পদত্যাগ পত্র জমা দেননি। শিগগিরই তিনিও পদত্যাগ করবেন।

পদত্যাগের বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক এ এইচ এম মাহবুবুর রহমান বলেন, ‘শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের পদত্যাগের বিষয়ে আমি এখনো কিছু জানি না। আন্দোলনকারীদের সমন্বয়কদের অনুরোধের প্রেক্ষিতে আমরা পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছিলাম শনিবার। এখন কেউ ব্যক্তিগত কারণে পদত্যাগ করতেই পারেন।’

জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন

দায় নেবে না শিবির জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ৩:১০ এএম

অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে রাবিতে সাংস্কৃতিক সমাবেশ

অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে রাবিতে সাংস্কৃতিক সমাবেশ

শিক্ষা ও ক্যাম্পাস

সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২:২৬ পিএম

রাবি অধ্যাপক মুসতাকের নামের অভিযোগের পাহাড়, অপসারণের দাবি

রাবি অধ্যাপক মুসতাকের নামের অভিযোগের পাহাড়, অপসারণের দাবি

শিক্ষা ও ক্যাম্পাস

রোববার, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২:৪৯ পিএম

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকেরা

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকেরা

শিক্ষা ও ক্যাম্পাস

রোববার, ২৫ আগস্ট ২০২৪, ৬:০৫ এএম

খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের নামে রাবি শিক্ষকের মামলা

খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের নামে রাবি শিক্ষকের মামলা

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ২১ আগস্ট ২০২৪, ১:৫২ পিএম

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

১ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৫ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৫ ঘন্টা আগে