শিক্ষা ও ক্যাম্পাস

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রারসহ ৬৭ জনের পদত্যাগ

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রারসহ ৬৭ জনের পদত্যাগ
ছবি: সংগৃহিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রারসহ ৬৭ জনের পদত্যাগ

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, ট্রেজারার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রভোস্ট ও প্রকল্প পরিচালকসহ ৬৭ জন কর্মকর্তা বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

গোলাম কুদ্দুস জানান, তিনিসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহামুদ হোসেন, সহ-উপাচার্য মোসা. হোসনে আরা, রেজিস্ট্রার অমিত রায় চৌধুরীসহ সব প্রভোস্ট ও সহকারী প্রভোস্টসহ ৬৭ জন কর্মকর্তা বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছেন।

সকলেই ব্যাক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে তিনি জানান।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) পদত্যাগ করে তারা পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সচিবের নিকট পাঠিয়েছেন।

দুপুরে পদত্যাগের আগে উপাচার্য ড. মাহামুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পদত্যাগের সিদ্ধান্তের বিষয় নিয়ে আলোচনা করেন।

২০২১ সালের ২৫ মে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন মাহমুদ হোসেন। এছাড়া মোসাম্মাৎ হোসনে আরা ২০২০ সালের ১১ অক্টোবর সহ-উপাচার্য হিসেবে যোগদান করেন। কোষাধ্যক্ষ হিসেবে অমিত রায় চৌধুরী ২০২২ সালের ১৬ আগস্ট যোগদান করেন।

এর আগে ১১ আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন ও আটজন ছাত্রবিষয়ক সহকারী পরিচালক একযোগে পদত্যাগ করেন। ১১ আগস্ট দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে তারা তাদের পদত্যাগপত্র জমা দেন।

প্রসঙ্গত, গত রোববার উপাচার্যের পদত্যাগ না করার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উপাচার্য মাহমুদ হোসেনের ভূমিকা ছিল শিক্ষার্থীদের পক্ষে। তিনি আন্দোলন চলাকালে ক্যাম্পাসে কোনো পুলিশ ঢুকতে দেননি। তবে সে সময় শিক্ষার্থীদের কাছ থেকে সময় নেন তিনি।

নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে স্লোগান ও কটূক্তি করার অভিযোগ উঠেছে।

জাতীয়

২৪ মিনিট আগে

২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আইএমএফ ২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে। একই সময়ে দেশে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

অর্থনীতি

৩৪ মিনিট আগে

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

১২ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১২ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

১২ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

১৩ ঘন্টা আগে