শিক্ষা ও ক্যাম্পাস

মিরসরাইয়ে ঝরনার কূপে পড়ে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু

মিরসরাইয়ে ঝরনার কূপে পড়ে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহিত

মিরসরাইয়ে ঝরনার কূপে পড়ে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনার কূপে পড়ে মুসফিকুর রহমান আদনান (২১) ও মাহবুব রহমান মুত্তাকিম (২১) নামের দুই বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড়দারোগাহাট এলাকার রূপসী ঝরনার কূপে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মুসফিকুর রহমান আদনান ঢাকা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও মাদারীপুর জেলার চাষাড়া এলাকার আতিকুর রহমানের ছেলে এবং মাহবুব রহমান মুত্তাকিম নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও লক্ষ্মীপুর জেলার মরহুম মুরাদের ছেলে।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, বড়দারোগাহাট এলাকায় রুপসী ঝরনায় পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঝরনায় ঘুরতে আসা নিহত মুসফিকুর রহমান আদনানের খালাত ভাই আফিফুর রহমান বলেন, ‘আমার ভাইসহ ১৪ জন রূপসী ঝরনায় ঘুরতে আসি। ঝরনার কূপে গিয়ে ছবি তোলার সময় মুত্তাকিম পড়ে গেলে আমার খালাত ভাই আদনান তাকে উদ্ধার করতে যায় এবং সেও কূপে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা অনেক খোঁজাখুঁজির পর দু’জনের লাশ উদ্ধার করে।’

নিজামপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মো: মমিন বলেন, আমরা খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হবে।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৫ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে