শিক্ষা ও ক্যাম্পাস

এইউবিতে‘সামাজিক গবেষণায় সাফল্যের কৌশল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এইউবিতে‘সামাজিক গবেষণায় সাফল্যের কৌশল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

এইউবিতে‘সামাজিক গবেষণায় সাফল্যের কৌশল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) সামাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের আয়োজনে 'সামাজিক গবেষণায় সাফল্যের কৌশল' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে আশুলিয়ায় এইউবি'র স্থায়ী ক্যাম্পাসের ৩২৪ নং কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, ড. সায়েদা আক্তার বেগমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শাজাহান খান, মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, ড. মো. খোরশেদ আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ড. মো. নূরুল ইসলাম। সেমিনারটি সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক মীর ফারজানা শারমিন।

মূখ্য আলোচকের আলোচনায় ড. মো. খোরশেদ আলম বলেন, 'বিজ্ঞানভিত্তিক গবেষণার পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে সামাজিক গবেষণার গুরুত্ব অপরিসীম। অনেকে আছেন যারা শুধুমাত্র কোন একটা সমস্যা নিয়ে প্রত্রিকায় শুধুমাত্র লেখার মধ্যে সীমাবদ্ধ থাকে। আমাদের উচিত শুধুমাত্র না লিখে সে বিষয়ে বিস্তর গবেষণা পরিচালনা করা। একমাত্র গবেষণার মধ্যে দিয়েই সামগ্রিক উন্নয়ন সম্ভব।'
প্রধান অতিথির বক্তব্যে এইউবি উপাচার্য

সামাজিক গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কোন বিভাগ কে সমৃদ্ধশালী করতে চাইলে গবেষণার বিকল্প নেই। শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের ও গবেষণায় যুক্ত হবার পরামর্শ দেন তিনি।

উল্লেখ, সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

রিমান্ড রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টার অভিযোগে করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অপরাধ ও আইন

৩৩ মিনিট আগে

ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার

মহালয়ায় পঞ্চগড়ের বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার

মহালয়ার পুণ্যলগ্নে দেবী দুর্গার আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে পঞ্চগড়ের পবিত্র শ্রী শ্রী বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শন করেছেন বাংলাদেশে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ সময় তিনি বাংলাদেশ ও ভারতের জনগণের শান্তি, অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি কামনায় পূজা-অর্চনা করেন।

ছবি

৩৪ মিনিট আগে

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

জামায়াত মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানিয়েছেন, তুরস্ক সরকারের সঙ্গে বৈঠকে মক্কা চুক্তি, বাংলাদেশের শিক্ষা ও তৈরি পোশাক খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

রাজনীতি

৪১ মিনিট আগে

বিএনপিতে হাফ ডজন মনোনয়নপ্রত্যাশী

রাজশাহী সিটি নির্বাচন ঘিরে উত্তাপ বিএনপিতে হাফ ডজন মনোনয়নপ্রত্যাশী

রাজশাহী সিটি করর্পোরেশন (রাসিক) নির্বাচন সামনে রেখে ক্রমেই সরগরম হয়ে উঠছে মহানগরী। নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও সম্ভাব্য মেয়র প্রার্থীদের তৎপরতায় নগরজুড়ে নির্বাচনী আবহ তৈরি হয়েছে। পাড়া-মহল্লা, সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচিতে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। একই সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রচার।

রাজনীতি

৪৪ মিনিট আগে

নেপালে ফের আকস্মিক বন্যা, নিরাপদ স্থানে সরানো হলো বাসিন্দাদের

নেপাল নেপালে ফের আকস্মিক বন্যা, নিরাপদ স্থানে সরানো হলো বাসিন্দাদের

নেপালের উত্তর-মধ্যাঞ্চলে বুধি গণ্ডকী নদীতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর রোববার (১১ অক্টোবর) স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে