শিক্ষা ও ক্যাম্পাস

রুয়েট ছাত্রলীগের কক্ষে মিলল দেশীয় অস্ত্র ও মদের বোতল

রুয়েট ছাত্রলীগের কক্ষে মিলল দেশীয় অস্ত্র ও মদের বোতল
ছবি: রাজ টাইমস

রুয়েট ছাত্রলীগের কক্ষে মিলল দেশীয় অস্ত্র ও মদের বোতল

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ লে. সেলিম হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও মদের খালি বোতল উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে হলের সাধারণ শিক্ষার্থী, হল প্রশাসন, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। আরো কয়েকটি হলে অভিযান চালানোর কথা জানিয়েছে শিক্ষার্থীরা।

এ অভিযানে ছাত্রলীগ নেতা-কর্মীদের প্রায় ২০টি কক্ষে তল্লাশি চালানো হয়। একটি ছুরি, একটি খেলনা পিস্তল, তিনটি গাঁজাকৌটাসহ সেবন পাইপ, বেশ কিছু রড ও দেশি মদের খালি বোতল, বিপুল পরিমাণ বোতলজাত ইউরিন জব্দ করা হয়।

এ বিষয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০২০-২১ সেশনের ছাত্র ইউশা বলেন, আমরা সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ন্যায় রুয়েটেও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে এ অভিযান পরিচালনা করি। শুধু ছাত্রলীগের যে কক্ষগুলো দখল করা ছিল সেগুলো তালা ভেঙ্গে আমরা বিভিন্ন ধরনের রড, দেশির মদের বোতল জব্দ করেছি। সেসব কক্ষ থেকে শিক্ষার্থীদের হামলার জন্য অস্ত্র, রড, লাঠি, নেশাজাত দ্রব্য পাওয়া যাচ্ছে সেসব কক্ষে থাকা শিক্ষার্থীদের হলে অবস্থান করতে দিবো না। সেজন্য একটি তালিকাও করছি।

এ বিষয় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবু বক্কর সিদ্দিক বলেন, ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে হলে তল্লাশি করার জন্য আহ্বান করি। এতে আমরা বেশ কয়েকটি কক্ষ তল্লাশি চালিয়ে কিছু রড, কয়েটি ছুটি, মদের বোতল উদ্ধার করি। হলের অভিযানের একটায় উদেশ্য ছাত্ররা যাতে নিরাপত্তা অনুভব করে থাকতে পারে।

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টা আইনি সহায়তা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

অপরাধ ও আইন

১ ঘন্টা আগে

বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

সৌদি বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরবের নিরাপত্তাব্যবস্থা ও অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বড় পরীক্ষার মুখে পড়েছে। বছরে প্রায় ৮৩ বিলিয়ন ডলার সামরিক খাতে ব্যয় এবং অত্যাধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকানো নিয়ে উদ্বেগ বাড়ছে।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধা দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধার সাদুল্লাপুরে সম্পত্তির ভাগ নিয়ে বিরোধের জেরে বাবার জানাজা ও দাফনে বাধা দিয়েছিলেন মেয়ে হালিমা বেওয়া (৫০)। পরে ভাইয়ের কাছ থেকে দেড় লাখ টাকার চেক পাওয়ার পর জানাজা ও দাফনে সম্মতি দেন তিনি। এরপর জানাজা শেষে তাঁদের বাবা নাজির উদ্দিনের মরদেহ দাফন করা হয়।

সারাদেশ

২ ঘন্টা আগে

বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

পূজা বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা আট দিন বন্ধ থাকতে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা ও সরকারি ছুটির কারণে আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের বাণিজ্যিক কার্যক্রমে বিরতি পড়বে। এতে বন্দরে পণ্যবাহী ট্রাকের জট এবং পণ্য সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

সারাদেশ

২ ঘন্টা আগে

নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে স্লোগান ও কটূক্তি করার অভিযোগ উঠেছে।

জাতীয়

২ ঘন্টা আগে

২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আইএমএফ ২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে। একই সময়ে দেশে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

অর্থনীতি

২ ঘন্টা আগে