শিক্ষা ও ক্যাম্পাস

খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের নামে রাবি শিক্ষকের মামলা

খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের নামে রাবি শিক্ষকের মামলা
ছবি: সংগৃহীত

খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের নামে রাবি শিক্ষকের মামলা

এবার হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনকে আসামি করে ৩৮ জনের নামে মামলা দায়ের করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষক। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনায় এ মামলা দায়ের করেন তিনি।

বুধবার (২১ আগস্ট) দুপুরে চন্দ্রিমা থানায় ৩৮জন সহ আরও অজ্ঞাত ৫০জনের নামে এ মামলা দায়ের করা হয়। চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগেও, রাসিক মেয়রসহ ৫০জনের নামে বাদী হয়ে মামলা দায়ের করেছেন রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ইসলামী ছাত্রশিবিরের নেতা আলী রায়হানের ছোট ভাই রানা ইসমাইল (২১)।

এ মামলার বাদী হলেন আওরঙ্গঁজীব মো. আব্দুর রহমান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। তার বাসা রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায়।

মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার (৫৫), রবিউল ইসলাম রুবেল (৪০), আকাশ (২৮), মো. সোহাগ (২৯), মো. শফিক (৫০), মো. আক্তার আহম্মেদ বাচ্চু (৫০), উজ্জল (৩৮), মো. আরিফ (৩২), নজরুল (৫৫), আশরাফুল হাসান টনি (৩২), মো. মারফ (২৯), নিহাল (২৭), রবিন (৩২), মো. আরিফ (২৯), আশিক (২৮), আয়নাল (৫৫), মো. রফিকুল ইসলাম রফা (৪৮), মো. হিমেল (৩০), মো. পলাশ (৩৫), মো. আলামিন (৩৫), মো. সাহেব আলী (২৮), মো. সুজন (৩২), মো. আজমল হোসেন ছানা (৩০), মো. সাইদ (২৯), মো. রাব্বি (২৯), মো. রেজা (৪৮), মো. পাপ্পু (২৯), মো. নাহিদ (২৮), মো. ডালিম (২৭), মো. সজল (২৯), মো. রায়হান (৩০), মো. রাব্বি (২৭), মো. রিদয় (২৮), বিজয় (২৬), মো. অনি (২৮), মো. আব্দুল মোমিন (৪২), মো. রাজিব (৩৫)। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৪০/৫০ জনের মামলা দায়ের করা হয়।

এজহারে বলা হয়, গত ১২ ডিসেম্বর ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন মিজানুর রহমান মিনুর সমর্থনে চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার ১ নম্বর রোডে পোষ্ট অফিসের বিপরীতে নির্বাচনী ক্যাম্পে অবস্থান করি। এসময় উপরে উল্লেখিত এজাহারভুক্ত আসামীসহ অজ্ঞাত আসামীরা বেআইনীভাবস দলবদ্ধ হয়ে হাতে লোহার রড, হকিস্টিক, ক্রিকেট স্ট্যাম্প, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের নির্বাচনী প্রচার ক্যাম্পে অতর্কিত হামলা চালায় এবং নির্বাচন ক্যাম্প ভাংচুর করে। যেখানে আনুমানিক চল্লিশ হাজা টাকার ক্ষতি সাধন হয়েছে।

এজাহারে আরও বলা হয়, আসামীদের মারধরে আমিসহ অনেকের শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হই। সে সময় এজাহারনামীয় ৪নং আসামী আকাশ (২৮) এবং ১৪নং আসামী রবিন (৩২) তাদের নিকট থাকা মোট পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায়। যার ফলে আশেপাশের লোকজন ভয় পেয়ে ছোটাছুটি করতে থাকে। ৩নং আসামী রবিউল ইসলাম রুবেল (৪০) নেতৃত্বে পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক আমার প্যান্টের পকেট থেকে আনুমানিক বিশ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী আওরঙ্গঁজীব মো. আব্দুর রহমান বলেন, ২০১৮ সালে আওয়ামী লীগ সরকার অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে। সেখানে আমার প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পে অবস্থানকালে আমিসহ আরও অনেককেই বেধড়ক মারধর করা হয়। পরে অবৈধ সরকার ক্ষমতায় আসায় আমি মামলা করতে থানায় গেলেও আমার কোন মামলা নেওয়া হয়নি। কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আমি আজকে ৩৮ জনের নাম উল্লেখ করে চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করেছি। যারা আমাকে হত্যা করতে চেয়েছিল তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাই।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, তিনি (রাবি অধ্যাপক) যাদের বিরুদ্ধে মামলা করেছেন, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এজন্য একটু সময় লাগবে।

উল্লেখ্য, এর আগে, রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতা আলী রায়হানের (২৮) মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সদ্য সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে এজাহারে ৫০ জনের নাম উল্লেখ আছে।

জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন

দায় নেবে না শিবির জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ৩:১০ এএম

অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে রাবিতে সাংস্কৃতিক সমাবেশ

অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে রাবিতে সাংস্কৃতিক সমাবেশ

শিক্ষা ও ক্যাম্পাস

সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২:২৬ পিএম

রাবি অধ্যাপক মুসতাকের নামের অভিযোগের পাহাড়, অপসারণের দাবি

রাবি অধ্যাপক মুসতাকের নামের অভিযোগের পাহাড়, অপসারণের দাবি

শিক্ষা ও ক্যাম্পাস

রোববার, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২:৪৯ পিএম

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকেরা

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকেরা

শিক্ষা ও ক্যাম্পাস

রোববার, ২৫ আগস্ট ২০২৪, ৬:০৫ এএম

পদত্যাগ করলেন রাবির শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ

পদত্যাগ করলেন রাবির শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ

শিক্ষা ও ক্যাম্পাস

মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪, ১২:৩৫ পিএম

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

১০ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১০ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

১১ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

১১ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

১১ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১২ ঘন্টা আগে