শিক্ষা ও ক্যাম্পাস

রাবির ‘বি’ ইউনিটের উভয় শাখার মানবণ্টনে পরিবর্তন

রাবির ‘বি’ ইউনিটের উভয় শাখার মানবণ্টনে পরিবর্তন
- ছবি - ইন্টারনেট

রাবির ‘বি’ ইউনিটের উভয় শাখার মানবণ্টনে পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটের বাণিজ্য ও অবাণিজ্য (বিজ্ঞান ও মানবিক) উভয় শাখায় মানবণ্টনে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বছর বাণিজ্য শাখায় থাকছে ফাইন্যান্স, ব্যাংকিং ও বিমা অথবা উৎপাদন ও বিপণনের ওপর ১৫ নম্বরের প্রশ্ন; যা গত বছর ছিল না। এছাড়া নম্বরের হেরফের করা হয়েছে কয়েকটি জায়গায়।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

‘বি’ ইউনিট মূলত বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য হলেও অ-বাণিজ্য (বিজ্ঞান ও মানবিক) বিভাগের শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। বাণিজ্য ও অ-বাণিজ্য গ্রুপের শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন বিষয়সমূহের ওপর ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হবে।

এ বছর বাণিজ্য গ্রুপে বাংলায় ১০ মার্কসের ওপর পরীক্ষা নেওয়া হবে; যা গত বছরে ছিল ১৫, ইংরেজিতে গত বছরের ন্যায় ২৫ মার্কসের ওপর পরীক্ষা নেওয়া হবে। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার ওপর ২৫, যা গত বছরে ছিল ৩০ এবং হিসাববিজ্ঞানের ওপর ২৫ মার্কসের ওপর পরীক্ষা নেওয়া হবে; যা গত বছরে ছিল ৩০।

অ-বাণিজ্য গ্রুপের জন্য থাকবে (ক) বাংলায় ১০; যা গত বছরে ছিল ১৫, (খ) ইংরেজি- ২৫ (গ) সাধারণ জ্ঞান (সাধারণ গণিত, অ্যাপটিচুড টেস্ট, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)- ৫০ নম্বর; যা গত বছরে ছিল ৪৫ এবং আইসিটি- ১৫।

এ সম্পর্কিত আরও

রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

পুলিশও ভয়ে পালিয়ে গেছে রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

আমরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি, কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।’

শিক্ষা ও ক্যাম্পাস

১ দিন আগে

সর্বশেষ প্রকাশিত খবর...