ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল কালচারাল ক্লাবের ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাহারা আক্তার সিথি ও সাধারণ সম্পাদক হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের হিতারা খাতুন দায়িত্ব পেয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ক্লাবের অন্যান্য সদস্যরা হলেন– অফিস সম্পাদক জারিন তাসনিম রাফা, সাংগঠনিক সম্পাদক অনিন্দিতা বাগচী, নৃত্যবিষয়ক পরিচালক সুরাইয়া শেখ মিম, উপ-নৃত্যবিষয়ক পরিচালক শিমলা মিত্র, থিয়েটার পরিচালক জান্নাতুল ফেরদৌস বর্ষা, ইভেন্ট ম্যানেজমেন্ট সৌমি জাহান সাথী, প্রচার সম্পাদক নিশাত নাবিল্লাহ প্রাপ্তি, সংগীতবিষয়ক পরিচালক জিন্নাত আলভী, কোষাধ্যক্ষ হুমায়রা আসিমা প্রীতি, উপ-সংগীতবিষয়ক পরিচালক রাবেয়া খন্দকার এবং নির্বাহী সদস্য নুসরাত নার্গিস নিতু, উম্মে সিনথিয়া সিরাত, আসমাউল হোসনা রুনা ও মাশুদা খাতুন।

সাধারণ সম্পাদক হিতুয়ারা খাতুন বলেন, উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল কালচারাল ক্লাবের প্রথম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। আমাদের হলের ছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং সুস্থ সংস্কৃতি চর্চার একটি স্থায়ী প্ল্যাটফর্‌ম তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। সেই সাথে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি প্রাণবন্ত পরিবেশ গড়ে তুলতে চাই।

সভাপতি সাহারা আক্তার সিথি বলেন, আমাদের উদ্দেশ্য প্রতিটি শিক্ষার্থীর প্রতিভাকে খুঁজে বের করে বিকশিত করা। শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ড নয়, আত্মবিশ্বাসী ও নেতৃত্বদানে সক্ষম শিক্ষার্থী তৈরি করা। প্রশিক্ষণ, দলগত কাজ, নতুন সুযোগ এবং দায়িত্বের মাধ্যমে প্রতিটি সদস্যকে নেতৃত্বের জন্য প্রস্তুত করা। আমি বিশ্বাস করি, নেতৃত্ব মানে একা এগিয়ে যাওয়া নয়, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া।