মসজিদ মিশন একাডেমী (স্কুল এন্ড কলেজ) এর বড়কুঠি শাখা ও শিরোইল বালিকা উভয় শাখায় আজ ২৫ আগষ্ট-২০২৬ইং তারিখে পৃথক ভাবে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর বর্ণাঢ্য জীবন ও আদর্শ নিয়ে বিশেষ আলোচনা সভা সিরাতুন্নবী (সা:) অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বিশিষ্ট আলেমেদ্বীন ও আলোচক জনাব মাওলানা রুহুল আমীন- সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন,কেন্দ্রী কমিটি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত আলেমেদ্বীন ইসলামী বক্তা ও আলোচক জনাব মাওলানা মোঃ কাওসার হুসাইন- সহকারী অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ, রাজশাহী।

উক্ত আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ শাহাদাৎ হোসাইন।

আলোচনা সভা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেনঃ জনাব মাওলানা ফরিদ উদ্দিন আত্তার (সহকারী শিক্ষক) এবং ড. মোঃ রায়হান উদ্দিন (সহকারী শিক্ষক)।

অনুষ্ঠানে আলোচকগন রাসূল (সা:) এর ত্যাগের ইতিহাস ও সুমহান গুণাবলি তুলে ধরেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।