শিক্ষা ও ক্যাম্পাস

রাবির বাম ছাত্রসংগঠনের ৫ নেতাকর্মী ছাত্রলীগের মারধর

রাবির বাম ছাত্রসংগঠনের ৫ নেতাকর্মী ছাত্রলীগের মারধর
ছবি: প্রতিনিধি

রাবির বাম ছাত্রসংগঠনের ৫ নেতাকর্মী ছাত্রলীগের মারধর

ক্যাম্পাসে অবস্থান করায় রাবির বিভিন্ন ক্রিয়াশীল বাম ছাত্রসংগঠনের পাঁচ নেতাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে আহত অবস্থায় তাদেরকে প্রক্টর অফিসে নিয়ে যান সংগঠনের অন্য সদস্যরা।

সোমবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলা ভবনের সামনের আম বাগানে এ মারধরের ঘটনা ঘটে। পরে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ক্রিয়াশীল ছাত্রসংগঠন নেতাকর্মীরা। এদিকে এর প্রতিবাদ জানিয়ে আজ রাতে মশাল মিছিল করবেন তারা।

মারধরে আহত হওয়া শিক্ষার্থীরা হলেন,
বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের আহবায়ক তারেক আশরাফ, ছাত্র ইউনিয়নের যুগ্ম আহবায়ক রাকিব হোসেন, ছাত্রফ্রন্টের আহবায়ক ফুয়াদ রাতুল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য আল আশরাফ রাফী, ছাত্র গণমঞ্চের আহবায়ক নাসিম সরকারসহ সাধারণ শিক্ষার্থী ইব্রাহিম।

অভিযুক্ত নেতাকর্মীরা হলেন, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মনু মোহন বাপ্পা ও ছাত্রলীগ কর্মী প্রিন্সডহ অজ্ঞাতনামা আরও ৩০জন নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা চা খাওয়ার উদ্দেশ্যে মমতাজ উদ্দিন কলা ভবনের সামনে গেলে সেখানে ছাত্রলীগের সহ-সভাপতি মনু মোহন বাপ্পা ও বাংলস বিভাগের ছাত্রলীগ কর্মী প্রিন্সের নেতৃত্বে প্রায় ১২-১৩টি মোটরসাইকেল যোগে ৩০ জন নেতাকর্মী তাদেরকে অতর্কিত হামলা চালায়। এসময় কয়েকজন নেতাকর্মীকে মাটিতে পড়ে গেলে তাদের লাথি-কিল-ঘুসি মেরে আহত করা হয়। এবং কয়েকজনের শার্ট টেনে ছিড়ে ফেলেন।

ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা জানান, আমরা চা খেতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের কয়েকজন নেতাকর্মীকে মারতে মারতে ডিনস ভবনের সামনে নিয়ে আসে। এক পর্যায়ে আমাদেরকে হলে চলে যাওয়ার জন্য বলে তারা চলে যান।

ছাত্র ইউনিয়নের যুগ্ম আহবায়ক রাকিব হোসেন বলেন, আমরা পরিবহন থেকে চা খাওয়ার উদ্দেশ্যে আম তলায় যাই। সেখানে মনু মোহন বাপ্পার নির্দেশনায় কয়েকজন ছাত্রলীগের নেতা আমাদের অতর্কিত হামলা চালায়। এসময় ওরা আমাদেরকে বলে "মাদারচুদ তোরা কারা? এখানে কি করছিস? এ বলেই আমাদেরকে মারধর শুরু করেন। আমরা এ বিষয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছি এবং আজ রাতেই এর প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আসাবুল হক বলেন, আমরা অভিযোগ পেয়েছি। আহতদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া শেষে আমরা তাদের অভিযোগের ভিত্তিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

পালানোর সময় সীমান্তে আটক যশোর ছাত্রলীগের নেতা

পালানোর সময় সীমান্তে আটক যশোর ছাত্রলীগের নেতা

সারাদেশ

শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪, ১১:১২ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ১৭ জুলাই ২০২৪, ৮:১২ এএম

গভীর রাতে বোরকা পরে পালিয়েছেন ইডেন ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি

গভীর রাতে বোরকা পরে পালিয়েছেন ইডেন ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ১৭ জুলাই ২০২৪, ৬:৩৯ এএম

ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদক

ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদক

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ১৭ জুলাই ২০২৪, ৬:২১ এএম

রাবি ছাত্রলীগ সভাপতির কক্ষ থেকে তিনটি পিস্তলসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

রাবি ছাত্রলীগ সভাপতির কক্ষ থেকে তিনটি পিস্তলসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

শিক্ষা ও ক্যাম্পাস

মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪, ২:৫৩ পিএম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

২ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

২ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৩ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৫ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৫ ঘন্টা আগে