শিক্ষা ও ক্যাম্পাস

রাজশাহী কলেজে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ঘোষণা

রাজশাহী কলেজে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

রাজশাহী কলেজে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য রাজশাহী কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পদত্যাগের পর এ সিদ্ধান্ত নেয় প্রশাসন।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে কলেজ শিক্ষক পরিষদের সভা শেষে এ কথা জানান উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজ ক্যাম্পাস ও হোস্টেলে সব ধরনের রাজনৈতিক মিছিল, মিটিং ও অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভ, আলটিমেটাম এবং লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে কলেজের শিক্ষক পরিষদে সভার আয়োজন করা হয়। সেখানে শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা এবং সব বিভাগীয় প্রধানরা কলেজ ক্যাম্পাস এবং হোস্টেলে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করার জন্য মতামত দেন। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের যা নির্দেশ দেবেন আমরা তা অনুসরণ করবো।

এর আগে ১২ আগস্ট শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আবদুল খালেক ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে তার পদ থেকে সরে দাঁড়ান। একই সঙ্গে অন্যত্র পদায়নের আবেদন জানিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) বরাবর আবেদনও করেন।

ছাত্রীনিবাসে গলায় ফাঁস নিলেন রাজশাহী কলেজছাত্রী

ছাত্রীনিবাসে গলায় ফাঁস নিলেন রাজশাহী কলেজছাত্রী

শিক্ষা ও ক্যাম্পাস

সোমবার, ০১ এপ্রিল ২০২৪, ৬:০৫ পিএম

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

১০ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১০ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

১১ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

১১ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

১১ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১২ ঘন্টা আগে