শিক্ষা ও ক্যাম্পাস

কোটা আন্দোলনকে বেগবান করতে দুই দিন জনসংযোগ করবেন রাবি শিক্ষার্থীরা

কোটা আন্দোলনকে বেগবান করতে দুই দিন জনসংযোগ করবেন রাবি শিক্ষার্থীরা
ছবি: প্রতিনিধি

কোটা আন্দোলনকে বেগবান করতে দুই দিন জনসংযোগ করবেন রাবি শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে সারা দেশের সঙ্গে সমন্বয় করে পরবর্তী কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীরা।

এছাড়াও আন্দোলনকে বেগবান করতে আগামী দুই দিন রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, আন্তঃহল ও বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বসে জনসংযোগ করার কথাও জানান। তবে পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় মাঠে নামার হুঁশিয়ারিও দেন তারা।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটের আমতলা চত্বরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনের সমন্বয়কারীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী ও স্টুডেন্টস রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব বলেন, সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসরগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে সর্বোচ্চ ৫ শতাংশে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। সারা দেশের সঙ্গে সমন্বয় করে আন্দোলনকারীরা এই এক দফা দাবি জানিয়ে আসছেন। তাদের প্রত্যাশা, নির্বাহী বিভাগ নতুন করে পরিপত্র জারি করবে। এতে শিক্ষার্থীদের ঘোষিত এক দফা দাবি পূরণ হবে এবং আইনগত জটিলতা নিরসন হবে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, যতদিন পর্যন্ত তাদের দাবি আদায় না হচ্ছে, শিক্ষার্থীরা রাজপথে থেকে নির্বাহী বিভাগের কাছে দাবি জানিয়ে যাবেন। এ অন্যায্য কোটা পদ্ধতি সংস্কার করে মেধাবী শিক্ষার্থীদের সুযোগের সমতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য ও উদ্দেশ্য। সরকারপ্রধান শিক্ষার্থীদের এ নায্য দাবি মেনে নিয়ে সংবিধানে বর্ণিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন বলে আশা করেন তারা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাবি কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনের সমন্বয়ক ও রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানউল্লাহ খান বলেন, নির্বাহী বিভাগের কাছ থেকে সদুত্তর না আসা পর্যন্ত এবং নতুন পরিপত্র জারি হওয়া না পর্যন্ত সারা দেশের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন আঙ্গিকে কর্মসূচি পালন করা হবে। তারা থামছেন না, তাদের আন্দোলন চলবে। আন্দোলনকে বেগবান করার জন্য অফলাইন ও অনলাইনে আগামী দুই দিন রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, আন্তঃহল ও বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বসে জনসংযোগ করা হবে। এখন রাস্তায় তারা ৫ হাজার জন আছেন, সেই সংখ্যা যেন পনেরো থেকে বিশ হাজার হয় এজন্যই তাদের এ জনসংযোগ কর্মসূচি।
পরিস্থিতি বিবেচনা করে যেকোনো সময় মাঠে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক রেজওয়ান গাজী মহারাজ ও আশিক উল্লাহ মুহিব বক্তব্য রাখেন। এ সময় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাকিবুল আলম ও রাজশাহী মেডিকেল কলেজের পক্ষ থেকে রুহুল কুদ্দুস সাফাত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।

জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন

দায় নেবে না শিবির জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ৩:১০ এএম

অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে রাবিতে সাংস্কৃতিক সমাবেশ

অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে রাবিতে সাংস্কৃতিক সমাবেশ

শিক্ষা ও ক্যাম্পাস

সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২:২৬ পিএম

রাবি অধ্যাপক মুসতাকের নামের অভিযোগের পাহাড়, অপসারণের দাবি

রাবি অধ্যাপক মুসতাকের নামের অভিযোগের পাহাড়, অপসারণের দাবি

শিক্ষা ও ক্যাম্পাস

রোববার, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২:৪৯ পিএম

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকেরা

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকেরা

শিক্ষা ও ক্যাম্পাস

রোববার, ২৫ আগস্ট ২০২৪, ৬:০৫ এএম

খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের নামে রাবি শিক্ষকের মামলা

খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের নামে রাবি শিক্ষকের মামলা

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ২১ আগস্ট ২০২৪, ১:৫২ পিএম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৭ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৯ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১০ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১০ ঘন্টা আগে