শিক্ষা ও ক্যাম্পাস

নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়লেন কোটা আন্দোলনকারীরা

নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়লেন কোটা আন্দোলনকারীরা
ছবি: সংগৃহিত

নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়লেন কোটা আন্দোলনকারীরা

এক দফা দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির আওতায় প্রায় পাঁচ ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। পরে তারা শাহবাগ ত্যাগ করেন।

আন্দোলনকারীরা দাবি মানতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। না হলে হরতালের মতো কঠোর কর্মসূচি আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তারা।

আন্দোলনকারীরা জানান, আগামীকাল মঙ্গলবার (৯ জুলাই) রাস্তা ব্লকেডের আওতামুক্ত থাকবে। বুধবার ৬৪ জেলায় কঠোর কর্মসূচির প্রস্তুতির জন্য মঙ্গলবার সারাদেশের প্রতিনিধি ঠিক এবং অনলাইনে-অফলাইনে গণসংযোগ করা হবে। মঙ্গলবার বিকেলে অনলাইন ব্রিফিংয়ে কর্মসূচি ঘোষণা করা হবে।

তবে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ধর্মঘট ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা।

কর্মসূচি ঘোষণা করতে গিয়ে নাহিদ বলেন, ‘আমরা হুট করে আসিনি, আমরা জুন থেকেই আন্দোলনের সাথে আছি। সরকার আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, তাদের বক্তব্য আমাদের হতাশ করছে। এতদিন আমরা অর্ধবেলা ব্লকেড কর্মসূচি করেছি। আমরা আগামীকাল মঙ্গলবার সারাদেশে সর্বাত্মক অনলাইন এবং অফলাইন গণসংযোগ করব এবং বুধবার থেকে বৃহত্তর ব্লকেডের কর্মসূচি গ্রহণ করব।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, স্মার্ট বাংলাদেশ ও সোনার বাংলাদেশ দেখতে চাইলে সেটি কোটাধারীদের দিয়ে সম্ভব নয়। দেশকে মেধাবীদের হাতে ছেড়ে দিতে হবে। আজকে পুরো ঢাকা শহর ব্লকেড হয়েছে। প্রায় ৪০টি জেলায় যোগাযোগ বন্ধ হয়েছে। আগামী দুই দিনের মধ্যে ৬৪ জেলা ব্লকেড কীভাবে করতে হয় তা ছাত্র সমাজ জানে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা তিন দিনের আলটিমেটাম দিতে চাই, আমাদের যে পরিপত্রটি ছিল তা বাতিলের জন্য যা ব্যবস্থা নেওয়ার আপনারা নিন। এরপর আমাদের এক দফা দাবি আপনারা মেনে নিন। নয়তো ছাত্র সমাজের যা করার সেটা তারা দেখিয়ে দেবে।

অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, আজকে মন্ত্রী বলেছেন হাইকোর্টের রায়ের ওপর তাদের কথা নেই। হাইকোর্টের রায়ই নাকি চূড়ান্ত। আমরা এমন রায় মানি না, এমন বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের সব শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই রায় বর্জন করে কঠোর আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায় করে নেবে।

‘বাংলা ব্লকেড’ কর্মসূচির দ্বিতীয় দিনে বিকেল ৪টা থেকে শাহবাগসহ রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান নেন কোটাবিরোধীরা। এতে রাজধানী স্থবির হয়ে যায়। নগরীতে দেখা দেয় প্রচণ্ড যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৯ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১০ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১২ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১২ ঘন্টা আগে