শিক্ষা ও ক্যাম্পাস

রাবির ইতিহাস বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনন্য- রাবি উপাচার্য

রাবির ইতিহাস বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনন্য- রাবি উপাচার্য
ছবি: প্রতিনিধি

রাবির ইতিহাস বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনন্য- রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেছেন, রাবির ইতিহাস বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনন্য। জ্ঞানকে শানিত করার উদ্দেশ্যেই এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিলো। রাজশাহী কলেজের পরেই রাজশাহীতে আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন ছিলো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে আমরা ৭১ বছর অতিক্রম করেছি।

শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্টানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপাচার্য আরও বলেন, আমরা প্রশাসনের দায়িত্ব পাওয়ার পর থেকেই চেষ্টা করছি এই বিশ্ববিদ্যালয়ের গুণগতমান বৃদ্ধির মাধ্যমে এগিয়ে যাওয়ার। আজকের এই দিনে আমাদের সকলের এই প্রাণের বিশ্ববিদ্যালয়কে হৃদয়ে ধারণ করার প্রতিজ্ঞা নিতে হবে। আমরা মূল কাজ থেকে অনেকটা বিচ্যুত হয়ে গেছি। তাই, বিশ্ববিদ্যালয়কে হৃদয়ে ধারণ করে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এর মর্যাদা ফিরিয়ে আনতে হবে।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম তাঁর বক্তব্যে বলেন, যাদের অর্থের বিনিময়ে, শ্রম ও ঘামের বিনিময়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে তাদের প্রতি আমরা সম্মান জানাচ্ছি। প্রতিষ্ঠাকালে তারা স্বপ্ন দেখেছিলেন একটি অসাম্প্রদায়িক, মানবিক, উন্নত শিক্ষা ও গবেষণামুখী এবং সংস্কৃতিবান্ধব একটি বিশ্ববিদ্যালয়ের। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ের সেই স্বপ্ন পূরণ হোক। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় থেকে দক্ষ্য জনশক্তি গড়ে উঠুক এবং তারা দেশ ও বিশ্ব গড়ার কাজে নিয়োজিত হোক।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর (শিক্ষা) তাঁর বক্তব্যে বলেন, সকলের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ব র‌্যাংকিংয়ে অনেকটা এগিয়েছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৩১ সালের মধ্যে ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়কে প্রথম ক্যাশলেস ক্যাম্পাস হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। এরকম আরো অনেক সাফল্য আছে। সেসব সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকলকে দলমত নির্বিশেষে কাজ করে যেতে হবে।

এর আগে, ‘সাফল্যের সোপানে ৭১ বছর’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আয়োজিত কর্মসূচির শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং প্রাধ্যক্ষবৃন্দ নিজ নিজ হলের পতাকা উত্তোলন করেন।

সেখানে ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এরপর শান্তির প্রতীক সাদা পায়রা ও বর্ণিল বেলুন-ফেস্টুন ওড়ানোর মধ্য দিয়ে উপাচার্য প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অনুষদ অধিকর্তা, সিন্ডিকেট সদস্য, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষকবৃন্দ, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডেসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান।

উদ্বোধনের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপাচার্য, উপ-উপাচার্যবৃন্দ ও কোষাধ্যক্ষ সিনেট ভবন চত্বরে বৃক্ষরোপণ করেন।

জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন

দায় নেবে না শিবির জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ৩:১০ এএম

অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে রাবিতে সাংস্কৃতিক সমাবেশ

অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে রাবিতে সাংস্কৃতিক সমাবেশ

শিক্ষা ও ক্যাম্পাস

সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২:২৬ পিএম

রাবি অধ্যাপক মুসতাকের নামের অভিযোগের পাহাড়, অপসারণের দাবি

রাবি অধ্যাপক মুসতাকের নামের অভিযোগের পাহাড়, অপসারণের দাবি

শিক্ষা ও ক্যাম্পাস

রোববার, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২:৪৯ পিএম

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকেরা

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকেরা

শিক্ষা ও ক্যাম্পাস

রোববার, ২৫ আগস্ট ২০২৪, ৬:০৫ এএম

খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের নামে রাবি শিক্ষকের মামলা

খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের নামে রাবি শিক্ষকের মামলা

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ২১ আগস্ট ২০২৪, ১:৫২ পিএম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১১ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১২ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৪ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৪ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১৪ ঘন্টা আগে